খুব শীঘ্রই বড়ো পর্দায় আসতে চলেছে বহুপ্রতীক্ষিত সিনেমা ‘ভূতপূর্ব’। যেখানে কালজয়ী তিন বাংলা উপন্যাস মিলেমিশে একাকার হয়ে যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন অভিনব মুখোপাধ্যায় এবং কাকলি ঘোষ। যেখানে তুলে ধরা হবে বাংলা সাহিত্যের তিনটি কালজয়ী উপন্যাসকে। যা মুক্তি পাবে আগামী ২৭শে জুন।
যার মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মণিহারা’, মনোজ সেনের ‘শিকার’ এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তারানাথ তান্ত্রিক’। যদিও এই উপন্যাসগুলি নিয়ে আলাদা আলাদা ভাবে কাজ হয়েছে, তবে এবার একত্রে সেগুলিকে আনতে চলেছেন পরিচালক জুটি।
এই সিনেমায় অভিনয় করেছেন সন্দীপ্তা সেন, রূপাঞ্জনা মিত্র, সুহোত্র মুখোপাধ্যায়, সপ্তর্ষি মল্লিক, অমৃতা চট্টোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য প্রমুখ।
আর এই সিনেমা প্রযোজনা করেছে ‘ইন্দোশ্রী’। ‘ভূতপূর্ব’তে তুলে ধরে হবে ষাটের দশকের শেষ ভাগের সময়কালকে। ‘মণিহারা’ ফুটে উঠবে ফণিভূষণ ও তার স্ত্রীয়ের গল্প।
যা কমবেশি সকলেরই জানা। অত্যধিক গয়নার লোভ শেষ পর্যন্ত কী মর্মান্তিক পরিণতি নিয়ে আসে তাই দেখানো হয়েছে এই গল্পে। অন্যদিকে তারানাথ তান্ত্রিকে মূলত মাতু পাগলীর সময়কালকে তুলে ধরা হবে। এছাড়া ‘শিকার’এর গল্পে রয়েছে ইন্দো-চীন যুদ্ধোত্তর সময়ের অন্ধকার জগৎ।
এই সিনেমাটিতে থাকবে তিনটি রাতের গল্প, সাথে তিনজন কথক তবে রহস্য একটাই। এক বৃষ্টিভেজা সন্ধ্যায় বিভূতিভূষণের বাড়িতে হাজির হবেন নীলকন্ঠ ও শশীধর। ক্রমে জমে উঠবে আড্ডা। সেখান থেকেই ধীরে ধীরে তিনটি কাহিনী মিলেমিশে একাকার হয়ে যাবে। শুরুর দিকে যদিও মনে হবে তিনটি ভিন্ন কাহিনী রয়েছে, তবে শেষে দেখা যাবে সবটাই সময়ের অভিন্ন জালে বন্দী।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.