বলিউডে একের পর এক ছবি করলেও সেভাবে প্রভাব ফেলতে পারেননি বলিউড অভিনেতা সালমান খান। গতবছর তার ছবি বিশেষ ব্যবসা করতে পারেননি। কিন্তু ছবি ছাড়াও তার আরও একটি বিশেষ আয়ের উৎস রয়েছে। আর সেটি হলো ‘বিগ বস’। এবার ‘বিগ বস ১৯’-এ সঞ্চালকের ভূমিকায় অভিনয় করবেন সালমান খান। এবারের সিজন শুরু হয়েছে ৬ই অক্টোবর থেকে।
নতুন এই সিজনে দর্শকদের আকৃষ্ট করতে নির্মাতারা একাধিক ফন্দি এঁটেছেন। আর তাই একাধিক নতুন কায়দা তারা ‘বিগ বস’-এর টেলিকাস্ট চলাকালীন করবেন। গত দেড় দশকের বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়ে চলেছে ‘বিগ বস’। দর্শকদের মনোরঞ্জন করতে সপ্তাহের শেষে টেলিভিশনের পর্দায় দেখা যায় এই শো। শো-এর পরিচালকের ভূমিকায় দীর্ঘদিন ধরে রয়েছে সালমান খান।
এবারও সালমানকে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে। আগামী ৩ মাস ধরে এই শো চলবে। সপ্তাহান্তে দেখা যাবে সালমানকে। সপ্তাহান্তের এপিসোডের নাম ‘উইকেন্ড কা ভার’। আর এর জন্য মোটা টাকা পারিশ্রমিক পাবেন অভিনেতা সালমান খান। এদিন ৬ই অক্টোবর থেকে শুরু হয়েছে ‘বিগ বস’-এর ১৮তম সিজন। এবারের সিজনে সঞ্চালনা করার জন্য অভিনেতা সালমান খান নিচ্ছেন বিপুল টাকা।
প্রতি মাসে সঞ্চালনর জন্য তিনি পাবেন ৬০ কোটি টাকা। এক মাসে ৮টি এপিসোড থাকছে। আর এই ৮টি এপিসোডে অভিনয় করতে এই বিপুল পরিমাণ টাকা নিচ্ছেন তিনি। আগের বারের মতন এবারের সিজন ১৫ সপ্তাহ ধরে চললে অভিনেতা আয় করবেন ২৫০ কোটি টাকা৷
এর আগের সিজনে সালমান খান ২০০ কোটি টাকা পেয়েছিলেন গোটা সিজনের সঞ্চালনা করার জন্য। এবার সেই টাকার পরিমাণ আরও অনেকটাই তিনি বাড়িয়ে নিলেন। টেলিভিশনের পর্দায় শো-এর সঞ্চালনায় থাকা সকলকে পিছনে ফেলে দিয়েছেন সালমান খান। তার এই বিপুল পারিশ্রমিক যা সকলকে অবাক করবে।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.