‘আনফিট শরীরই তো দেখিয়েছি’, বিগ বসের ঘরে শার্টলেস সলমনের মন্তব্যে চমক

‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্ব ঘিরে ফের চর্চায় সলমন খান। সম্প্রতি শার্ট খুলে নিজের শরীর দেখিয়ে দর্শকদের চমকে দিয়েছিলেন বলিউডের ভাইজান। তাঁকে দেখে অনেকেরই ধারণা হয়েছিল, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা। তবে এবার সেই জল্পনাতেই কার্যত জল ঢেলে দিলেন সলমন নিজেই।

সাম্প্রতিক পর্বে সলমন জানান, শার্ট খোলার পিছনে অন্য কারণ ছিল। তাঁর কথায়, “আমি যখন শার্ট খুলেছিলাম সেটা এই কারণেই যে এখন আমার সিক্স প্যাক নেই। সেটাই তো সকলকে দেখাতে চেয়েছিলাম।” মজা করে অভিনেতা আরও বলেন, “আনফিট শরীরই তো প্রদর্শন করেছিলাম।” এমনকী তাঁর বর্তমান শরীরও যে অনেকের পছন্দ হয়েছে, সেই নিয়েও রসিকতা করতে দেখা যায় তাঁকে।

একইসঙ্গে সলমন বুঝিয়ে দেন, তাঁর আগের ফিট চেহারায় ফিরতে খুব বেশি সময় লাগবে না। পরবর্তী ছবির জন্য এখনও এক থেকে দু’মাস সময় রয়েছে বলে জানান তিনি। ‘দাবাং’ অবতারে তাঁকে আবার দেখা যাবে বলেও ইঙ্গিত দেন ভাইজান। মজার ছলে নিজের শারীরিক পরিবর্তনকে ‘ওয়ার্ক ইন প্রগ্রেস’ বলে উল্লেখ করেন তিনি।

তবে শুধু শরীরচর্চা বা নিজের লুক নয়, সাম্প্রতিক পর্বে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুখ খোলেন সলমন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে তৈরি ভুয়ো ছবি ও ভিডিয়ো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিনেতা।

সলমনের দাবি, AI দিয়ে তৈরি ভুয়ো কনটেন্ট ব্যবহার করে অনেক সময় সেলিব্রিটিদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। নিজেও এমন পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানান তিনি। তাঁর বক্তব্য, কোনও ভিডিয়ো AI দিয়ে তৈরি—এ কথা জানার পরও কেউ যদি ইচ্ছাকৃতভাবে তা তৈরি ও ছড়িয়ে দেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

অনলাইন ট্রোলিং ও বডি শেমিংয়ের প্রসঙ্গের পাশাপাশি ডিপফেক নিয়েও সরব হন সলমন। তাঁর মতে, এই ধরনের প্রবণতা বন্ধ করতে প্রয়োজনে দোষীদের জেলে পাঠানোর মতো কঠোর পদক্ষেপ প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় আরও কার্যকর নজরদারি ও সেন্সরশিপের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ফলে একদিকে নিজের ‘শার্টলেস’ লুক নিয়ে রসিকতা, অন্যদিকে AI ও ডিপফেক নিয়ে কড়া বার্তা—‘উইকেন্ড কা ভার’-এর সাম্প্রতিক পর্বে সলমনের মন্তব্য ঘিরে ফের আলোচনায় ‘বিগ বস ২০’।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক