বড়দিনে নলেন গুড়ের কেক: চিনি ছাড়াই শীতের মিষ্টি স্বাদে উৎসব

বড়দিন মানেই কেক, আর শীত মানেই বাঙালির গর্ব নলেন গুড়। এই দুইয়ের মেলবন্ধনে তৈরি নলেন গুড়ের কেক বড়দিনের পার্টিকে করে তুলতে পারে আরও বিশেষ। প্রতি বছর একই ধরনের ভ্যানিলা বা চকলেট কেক খেতে খেতে একঘেয়েমি এসে গেলে, এ বার একটু অন্যরকম ভাবতেই পারেন। পাশ্চাত্য উৎসবের সঙ্গে দেশি শীতের স্বাদ মিশিয়ে নিলেই, উৎসবের আনন্দ হবে দ্বিগুণ।

নলেন গুড়ের কেকের সবচেয়ে বড় আকর্ষণ হল— এতে আলাদা করে চিনি ব্যবহার করতে হয় না। নলেন গুড়ের স্বাভাবিক মিষ্টত্বই কেককে দেয় অনন্য স্বাদ ও গন্ধ। শীতের সন্ধ্যায় কেক বেক হওয়ার সময় রান্নাঘর জুড়ে যে ম ম করা গন্ধ ছড়ায়, তা মন ভালো করে দিতে বাধ্য।

উপকরণ
এই কেক বানাতে খুব জটিল কোনও উপকরণ লাগে না। প্রয়োজন হবে—

২০০ গ্রাম ময়দা
১ কাপ নলেন গুড়
২টি ডিম
১ কাপের এক-চতুর্থাংশ দুধ
১০০ গ্রাম মাখন
২ টেবিল চামচ কন্ডেনন্সড মিল্ক
এক চিমটে বেকিং পাউডার
এক চিমটে বেকিং সোডা
১ চা চামচ ভ্যানিলা এসেন্স

প্রণালী
কেক বানানোর শুরুতেই অভেন ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে প্রি-হিট করে নিন। এতে কেক সুন্দরভাবে ফুলবে। অভেনের কেক টিনের ভিতরে ভালো করে মাখন ব্রাশ করে নিন, যাতে কেক আটকে না যায়।

আরও পড়ুন:বড়দিনে মোজায় উপহার কেন? সান্তা ক্লজের এই রীতির নেপথ্য ইতিহাস

একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার ও বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিন। অন্য একটি বড় পাত্রে গলানো মাখন ও কন্ডেনন্সড মিল্ক মিশিয়ে মিহি করুন। এবার শুকনো উপকরণগুলি ধীরে ধীরে মাখনের মিশ্রণে ঢালুন। এক এক করে ডিম ফেটিয়ে দিন এবং ভালো করে মেশাতে থাকুন।

আরও পড়ুন:Recipe: শীতের সন্ধ্যা জমে উঠুক স্বাস্থ্যকর চাটে: স্বাদ-স্বাস্থ্য দুই হাতেই

এর পর ভ্যানিলা এসেন্স, নলেন গুড় ও দুধ যোগ করে ব্যাটারটি মসৃণ ও নরম করে নিন। কোনও দলা যেন না থাকে, সেদিকে খেয়াল রাখা জরুরি।

আরও পড়ুন:Recipe: গরম ভাতে রাখুন নতুন স্বাদ, ‘ঝটপট’ বানিয়ে ফেলুন পুর ভরা সিম ভাজা

সব ব্যাটার কেক টিনে ঢেলে গরম করা অভেনে প্রায় ৩০ মিনিট বেক করুন। কেক হয়েছে কি না বোঝার জন্য মাঝখানে একটি টুথপিক ঢুকিয়ে দেখুন। টুথপিক পরিষ্কার উঠে এলে বুঝবেন কেক প্রস্তুত।

পরিবেশন
ওভেন থেকে বের করে একটু ঠান্ডা হলে কেক কেটে নিন। শীতের সন্ধ্যায় গরম গরম নলেন গুড়ের কেক এক কাপ কফির সঙ্গে পরিবেশন করলে, বড়দিনের অতিথি আপ্যায়ন হয়ে উঠবে একেবারে স্মরণীয়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক