‘খাদান’এর সাফল্যের পর কালীঘাটে মায়ের মন্দিরে দিতে গেলেন দেব ও সিনেমার অন্যান্য কলাকুশলীরা। আমরা সকলেই জানি ‘খাদান’ মুক্তি পাওয়ার পর থেকে সেটি ঝড় তুলেছে বক্স অফিসে। ইতিমধ্যেই সেটি কয়েক কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
সেই সাফল্য উদযাপন করতে মায়ের মন্দিরে উপস্থিত হয়েছিলেন সকলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। যেখানে দেখা যায় মায়ের কাছে হাতজোড় করে পুজো করছেন অভিনেতা। এবং তার সাথে রয়েছেন অন্যান্য কলাকুশলীরা।
সেখান থেকে বেরিয়ে সকলের সাথে হাত মেলানো এবং ছবি তুলতেও দেখা যায় অভিনেতাকে। এদিন মন্দির প্রাঙ্গনে ভীড় ছিল চোখে পড়ার মতোন। সকলেই তাদের প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য উপস্থিত হয়েছিলেন। সেরকমই কাউকে নিরাশ করেননি দেব যতজনের সাথে পেরেছেন হাত মিলিয়েছেন, ছবি তুলেছেন।
তবে এই প্রথম নয় ‘খাদান’ মুক্তির আগে নৈহাটিতে বড়ো মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দেব, যীশু-সহ অন্যান্যরা। সেদিন গিয়ে এই সিনেমার সাফল্যের প্রার্থনা করেছিলেন তারা এবং সেই প্রার্থনা সফল হওয়ার পর কালীঘাটে পৌঁছলেন সকলে। এক কথায় এই সিনেমা নিয়ে বেশ পরিশ্রম করেছেনন তারা।
সিনেমার শ্যুটিং শেষ হওয়ার পর বসে থাকেননি কেউ। গোটা বাংলা জুড়ে প্রচার শুরু করেছেন। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সকল জায়গায় পৌঁছে সিনেমার প্রচার চালিয়ে গিয়েছেন দেব, যীশু-সহ প্রমুখরা। তাইতো সেই সিনেমা মুক্তি পাওয়ার পর সিনেমা হলে ভীড় ছিল চোখে পড়ার মতোন। সকলের মুখে একটাই কথা এই সিনেমা সুপারহিট।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.