Dev: কোলে একটি বাচ্চা নিয়ে শপিং মলে ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা দেব(Dev)। কখনো তাকে খেলনা কিনে দিচ্ছেন, আবার কখনো তাকে নিয়ে শপিং মলে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ কার বাচ্চাকে নিয়ে দেব এভাবে সময় কাটাচ্ছেন, তা নিয়ে অনেকের মনেই কৌতূহল জেগেছে। যদিও অভিনেতা নিজে বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি।
তবে ধারণা করা হচ্ছে, এটি তার আসন্ন সিনেমা ‘প্রজাপতি ২’র কোনো দৃশ্য হতে পারে। এই সিনেমায় দেবকে একজন বাবার চরিত্রে দেখা যাবে, যিনি নিজের হাতে তার কন্যা সন্তানকে বড় করে তুলছেন। এর আগে ‘প্রজাপতি’ সিনেমাটি দর্শক মহলে ব্যাপক সমাদর পেয়েছিল, যার ধারাবাহিকতায় এবার আসছে এর পরবর্তী অংশ।
সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো পোস্ট করে দেব ক্যাপশনে লিখেছেন, ‘জয় চক্রবর্তী চরিত্রটি আমার অন্যতম প্রিয় একটি চরিত্র হয়ে উঠেছে। এই চরিত্রটি আমার হৃদয়ে আজীবন থেকে যাবে। আশা করি, আপনাদেরও জয় চক্রবর্তীকে ভালো লাগবে এবং আপনারা তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন। আগামী ২৫শে ডিসেম্বর সিনেমা হলে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে।’
আগামী, ২৫শে ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই সিনেমা। অনেকেই জানেন, এই সিনেমায় দেবের বাবার চরিত্রে অভিনয় করছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সিনেমার মূল কাহিনীতে দেখা যায়, দেবকে বিয়ের জন্য ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন তার বাবা মিঠুন, কিন্তু দেব কিছুতেই রাজি নন।
তবে ট্রেলার দেখে এই কন্যা সন্তানটি দেবের জীবনে কীভাবে এলো, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। দর্শক এখন মুখিয়ে আছেন এক অন্যরকম পারিবারিক গল্পের সাক্ষী হতে।
#Dev #Projapati2

Sudeshna has been writing entertainment reports since 2021.