Dev: সম্প্রতি ৬০ বছর পূর্ণ করলেন অভিনেতা দেবের (Dev) মা মৌসুমী অধিকারী। এই উপলক্ষ্যে মায়ের সঙ্গে কাটানো বেশ কিছু আদুরে মুহূর্তের ছবি পোস্ট করেছেন অভিনেতা নিজেই; সাথে ক্যাপশনে লিখেছেন মজাদার কথা। মায়ের সঙ্গে এই অভিনেতার সম্পর্ক ভীষণই গভীর।
তার ঝলক দেখা যায় দেবের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে। কাজের ফাঁকে সপরিবারে এদিক-ওদিক বেরিয়ে পড়েন তারা। বাবা, মা ও বোনকে নিয়ে ঘুরে আসেন দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি বিদেশ থেকেও। দেখতে দেখতে তার মা এবার প্রবীণ নাগরিকদের তালিকায় নাম লেখালেন।
এই বিশেষ দিনে মায়ের সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা। কখনো দেখা যাচ্ছে শ্যুটিং সেটে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছেন তারা, আবার কখনো কোথাও ঘুরতে গিয়ে মাকে জড়িয়ে ধরে রয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “মা প্রবীণ নাগরিকদের দলে প্রবেশ করলেন। শুভ ৬০তম জন্মদিন।”
পোস্টটি করা মাত্রই দেবের মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের অন্যান্য তারকারা ও ভক্তরা। প্রত্যেকেই আগামী দিনে তার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেছেন। মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে এই ছবিগুলো। উল্লেখ্য, পেশায় গৃহবধূ দেবের মা মৌসুমী অধিকারী। যদিও তার বাবা প্রযোজনার সাথে যুক্ত।
শুরুর দিকে অনেক লড়াই করে দেব আজ এই জায়গায় পৌঁছেছেন আর তার এই যাত্রায় সবসময় পাশে ছিল পরিবার। তাই তো পরিবারকে কখনোই নিজের থেকে আলাদা করেন না তিনি। নিজে সুপারস্টার হওয়া সত্ত্বেও তাদের সাথে ভীষণ সাধারণভাবে জীবনযাপন করেন তিনি। এই বিষয়টিই তাকে ভক্তদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তোলে।
#Dev

Sudeshna has been writing entertainment reports since 2021.