‘পুষ্পা ২ – দ্য রুল’ ছবির মুক্তির প্রিমিয়ারে ঘটে যায় দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী এক মহিলার। তার পাশাপাশি তার পুত্র গুরুতর জখম হয়। এরপর ওই খুদেকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ১৪ দিন কেটে গেলেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। ওই খুদের এখন শারীরিক অবস্থার উন্নতি ঘটেনি। এরই মাঝে তাকে দেখতে হাসপাতালে যান হায়দ্রাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ।
গত ৪ঠা ডিসেম্বর ‘পুষ্পা ২ – দ্য রুল’ ছবির প্রিমিয়ার হয় হায়দ্রাবাদের থিয়েটারে। সেখানে পদপিষ্ট হয়ে মারা যান ৩৫ বছরের এক মহিলা। তার ৮ বছরের ছেলে সাই তেজ গুরুতর জখম হয়। ঘটনার ১৪ দিন কেটে গেলেও কোনোরকম শারীরিক অবস্থার উন্নতি ঘটেনি তার। প্রথমে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে প্রাথমিক চিকিৎসার পর দুর্গাবাই দেশমুখ হাসপাতাল থেকে কেআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। এরপর হাসপাতাল সূত্রে জানা যায়, ওই খুদে মাথায় চোট পেয়েছে। পদপিষ্টের ফলে তার মস্তিষ্কে কিছুক্ষণের জন্য অক্সিজেনের চলাচল বন্ধ হয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনওরকম শারীরিক অবস্থার উন্নতি দেখা যাচ্ছে না। শ্বাসপ্রশ্বাসের জন্য নল ঢোকানো হয়েছে।
এদিকে ওই ঘটনার পর আইনি জটিলতার জন্য হাসপাতালে শিশুটিকে দেখতে যেতে পারেননি আল্লু অর্জুন। মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে নিরাপত্তারক্ষী সহ তার টিম ও সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এরপর আল্লু অর্জুনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। যদিও এই ঘটনায় একদিন পরই অভিনেতাকে মুক্তি দেওয়া হয়।
মঙ্গলবার হাসপাতালে শিশুটিকে দেখতে পৌঁছে যান হায়দ্রাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ। তিনি জানিয়েছেন শিশুটির সুস্থ হয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে। অভিনেতা আল্লু অর্জুন জানিয়েছেন, তিনি ওই শিশুটির পরিবারের সঙ্গে রয়েছেন। চিকিৎসার কোনওরকম সাহায্যে তিনি সমস্ত দায়ভার নিতে প্রস্তুত।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.