আর কয়েকদিনের অপেক্ষা। তারপর ঢাকে পড়বে কাঠি। দীর্ঘ একবছর পর উমার ঘরে ফেরার পালা। আর এই আনন্দে সকল বাঙালির মন নেচে ওঠে। এইসময় চারিদিকে পুজো পুজো গন্ধ যেনো মনকে মাতিয়ে তোলে। পুজো মানেই প্রচুর খাওয়াদাওয়া, জমিয়ে আড্ডা এবং নতুন জামাকাপড়ের সঙ্গে নজরকাড়া সাজগোজ। আপনার সাজ এবং আত্মবিশ্বাসই আপনাকে অনন্য করে তুলতে পারে।
তাই পুজোয় নতুন জামার পাশাপাশি সুন্দর করে নিজেকে সাজিয়ে নিতে ভুলবেন না। যারা সাদাসিধা মেকাপ করতে পছন্দ করেন তাদের জন্য হালকা লুকই যথেষ্ট। তবে পুজোর একদিন নিজেকে সাজিয়ে তুলুন সাবেকি সাজে। আর তার জন্য কিছু জিনিস দেখে নিন যা আপনাকে আরও অসাধারণ করে তুলবে।
ক্লাসিক লাল লিপস্টিক কিন্তু কখনই পুরোনো হয় না। তাই হালকা মেকাপ করলেও সাজের মধ্যে রাখবেন লাল লিপস্টিক। লাল রং আপনার মুখের সৌন্দর্য্যকে অন্য মাত্রা দেবে। আর তার সঙ্গে আপনার চোখের পাতাকেও করে তুলুন সুন্দর। ঘন কালো চোখে সকলের নজর আটকায়। তাই যেকোনোরকম সাজের সঙ্গে চোখকে করে তুলুন আকর্ষণীয় যা সকলের মুগ্ধতা কুড়োবে।
ক্লাসিক ক্যাট আই লুক কিংবা উইংড আইলাইনার, যদি চোখ গন কালোর ছোঁয়ায় সেজে ওঠে তবে কারোর দৃষ্টি ফেরানোর ক্ষমতা নেই। চোখের সঙ্গে ঠোঁটকেও গুরুত্ব দিতে হবে।
তার জন্য গাঢ় লিপস্টিপ যেমন ডিপ ব্রাউন বা মেরুন ঠোঁটের সৌন্দর্য্য বৃদ্ধি করে। এর সঙ্গে কপালে একটি ছোট্ট লাল টিপ যা আপনাকে আরও সুন্দর করে তুলবে। এর সঙ্গে আপনার আত্মবিশ্বাস যা আপানকে দ্বিগুণ সুন্দর করে তুলবে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.