বলিউডে শোকের ছায়া। প্রয়াত হলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী বিপিন রেশমিয়া। তিনি বলিউডের জনপ্রিয় গায়ক হিমেশ রেশমিয়ার বাবা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। গত ১৮ই সেপ্টেম্বর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানা যাচ্ছে, বার্ধক্যজনিত সমস্যার কারণে তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন। এবার আর শেষ রক্ষা হল না। গত ১৮ই সেপ্টেম্বর মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
দীর্ঘদিন ধরে মুম্বাইয়ের ওই বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর নিশ্চিত খবর জানা গিয়েছে গায়কের পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু বনিতা থাপার মাধ্যমে। এক সাক্ষাৎকারে তিনি জানান, “ওনার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। আমি ওনাকে বাবা বলেই ডাকতাম। বহু বছর আগে থেকে আমাদের পরিচয়।”
এদিন ১৯শে সেপ্টেম্বর তার শেষকৃত্য জুহুতে সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। হাসপাতাল থেকে তার মরদেহ এদিন বাড়িতে নিয়ে আসা হবে। এরপর সেখানেই সকলে তাকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। অবশেষে তার শেষকৃত্য হবে বলে জানা গিয়েছে। বাবার মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন গায়ক। বাবাকে দেখেই তার গানের জগতে আসা।
বাবার গান গাওয়া দেখে ছোটো থেকে হিমেশের মধ্যে গানের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়। এদিকে ছেলের গানের প্রতি ভালোবাসা বাবার নজর এড়ায়নি। তাই ছেলের দিকে নজর দিতেন তিনিও। বলিউডের জনপ্রিয় গায়ক ছিলেন বিপিন রেশমিয়া। জানা যায়, সালমান খানের একটি ছবিতে তিনি গান গেয়েছেন।
আরও পড়ুন,
*মেয়ের জন্মের প্রথম সপ্তাহেই কোটি কোটি টাকা খরচ করলেন দীপিকা-রণবীর, কি করলেন তারকা দম্পত্তি?

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.