Gourab-Ridhima: একমাত্র ছেলে ধীরকে নিয়ে রথযাত্রা উদযাপনে মেতে উঠলেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ (Ridhima) এবং তার স্বামী তথা অভিনেতা গৌরব চক্রবর্তী (Gourab)। আমরা প্রত্যেকে জানি এই দম্পতি ভীষণই যত্ন ও ভালোবাসার সাথে একমাত্র সন্তানকে বড়ো করে তুলছেন।
সমস্ত উৎসব, অনুষ্ঠানে ছেলেকে নিয়ে সক্রিয় অংশগ্রহণ করতে দেখা যায় তাদের। যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন পরিবারের সাথে সময় কাটাতে কখনোই ভোলেন না তারা। রথযাত্রা উপলক্ষ্যে তার অন্যথা হয়নি। এদিন ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে আনন্দে মেতে উঠেছিলেন।
যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে ছেলের জন্য একটি ছোট্ট রথ তৈরি করেছেন তারা। সেটা নিয়েই আনন্দ করেছেন। এদিন ছবিতে কখনো তাদের ছেলের সঙ্গে দেখা গিয়েছে আবার কখনো ঋদ্ধিমার বাবা উপস্থিত রয়েছেন সেখানে। একইসাথে বাড়ির কাজে যে দু’জন সহায়তা করেন তাদেরকেও দেখা দিয়েছে।
ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘জয় জগন্নাথ।’ পোস্ট করতেই তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকে তাদের রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও প্রভু জগন্নাথ যেন তাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখেন এই বিষয়েও কামনা করতে ভোলেননি।
উল্লেখযোগ্য, টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি তারা। ইতিমধ্যে তারা কাজ করে ফেলেছেন একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে। আর সবথেকে অবাক করা বিষয় হলো তাদের এখনো পর্যন্ত কোনো সমালোচনায় পড়তে হয়নি। তাদের প্রতি অনুরাগীরা ভীষণই সন্তুষ্ট। যা বোঝা যায় তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিক্রিয়া দেখলেই।

Sudeshna has been writing entertainment reports since 2021.