ঘরের লড়াই আদালতে! প্রাক্তন বৌদির বিরুদ্ধে ২ কোটির মানহানি মামলা হংসিকার

ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবার প্রকাশ্যে এসে দাঁড়াল আদালতের দোরগোড়ায়। জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোটওয়ানী তাঁর প্রাক্তন বৌদি মুসকান ন্যান্সি জেমস-এর বিরুদ্ধে গুরুতর মানহানির অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নিলেন। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই বিনোদন জগতে তৈরি হয়েছে চাঞ্চল্য।

সূত্রের খবর, মুম্বইয়ের দায়রা আদালতে মুসকানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন হংসিকা। শুধু মামলা করাই নয়, ক্ষতিপূরণ হিসেবে ২ কোটি টাকার দাবিও জানানো হয়েছে। অভিনেত্রীর অভিযোগ, তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন ও অসম্মানজনক মন্তব্য করে তাঁর সামাজিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

এই মামলায় হংসিকার পক্ষে আইনজীবী আদনান শেখ আদালতের কাছে বিশেষ আবেদন জানিয়েছেন। তাঁর দাবি, ভবিষ্যতে মুসকান যেন আর কোনওরকম মানহানিকর মন্তব্য না করতে পারেন, সে জন্য আদালতের নির্দেশ জারি করা হোক।

ঘটনার পেছনে রয়েছে আরও জটিল পারিবারিক দ্বন্দ্ব। উল্লেখ্য, মুসকান পূর্বে হংসিকা এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন। পাশাপাশি, নিজের বিবাহিত জীবনে হংসিকার অযথা হস্তক্ষেপের কথাও প্রকাশ্যে এনেছিলেন তিনি।

তবে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন হংসিকা। তাঁর পাল্টা দাবি, মুসকান তাঁদের কাছ থেকে প্রায় ২৭ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা ফেরত না দিতেই মিথ্যা অভিযোগ তুলে চাপ তৈরি করার চেষ্টা করছেন তিনি।

জানা যায়, হংসিকার ভাই প্রশান্ত মোটওয়ানী এবং মুসকানের বিয়ে হয় ২০২০ সালে। তবে দাম্পত্যে ফাটল ধরে দ্রুতই। ২০২২ সাল থেকেই আলাদা থাকতে শুরু করেন তাঁরা। এরপর থেকেই একের পর এক অভিযোগ-পাল্টা অভিযোগ সামনে আসতে থাকে।

এখন এই বিতর্ক আইনি পর্যায়ে পৌঁছে গিয়েছে। খুব শীঘ্রই দিনদোশি দায়রা আদালতে এই মামলার শুনানি শুরু হতে পারে বলে জানা গেছে। আদালতের রায় কী হয়, তা নিয়েই এখন নজর সবার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক