বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্রের অবস্থা সংকটজনক। জানা যাচ্ছে, গত রবিবার তাকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার অবস্থা আগের তুলনায় আরও আশঙ্কাজনক হয়েছে।
তার মেয়ে ময়ূরী মিত্র জানিয়েছিলেন, বাবার শরীর খুব ভালো নয়। বর্তমানে তার অবস্থা এতটাই আশঙ্কাজনক যে তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়ার মতন অবস্থা। জানা গিয়েছে, তাকে যদিও ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হবে না।
তার হৃৎপিণ্ড পাম্প করছে ২০ থেকে ৩০ শতাংশ। আপাতত মস্তিষ্ক সারা দিচ্ছে না। বার্ধক্যজনিত কারণে শরীরে আরও একাধিক সমস্যা দেখা দিয়েছিল। আর এই কারণে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আশঙ্কাজনক পরিস্থিতির জন্য সকলেই উদ্বিগ্ন।
তার মেয়ে ময়ূরী মিত্র জানিয়েছেন, অভিনেতার শরীর বেশ খারাপ। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। তার কথায়, “বাবার অবস্থা ভালো নয়৷ আমরা হাসপাতাল থেকে ফিরলাম।
মাও অসুস্থ। তিনি কথা বলতে পারেন না৷ তিনি ডাইমেনশিয়ার রোগী। গত ২০ দিন আগে আমার কাকা গত হয়েছেন। আমাদের বর্তমান অবস্থা খুবই খারাপ। বাবার হার্ট কাজ করছে না। ওষুধ দেওয়া হয়েছে, সাপোর্ট আছে।”

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.