Hema-Dharmendra: গতকাল ৮ই ডিসেম্বর, ছিল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন। এই বিশেষ দিনে প্রয়াত স্বামীকে স্মরণ করে এক আবেগঘন পোস্ট করলেন তার স্ত্রী তথা কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনী (Hema Malini)। অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ধর্মেন্দ্রর সাথে দুটি বিশেষ ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান।
লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় হৃদয়। তুমি আমাকে ভেঙে ফেলে চলে যাওয়ার পর দুই সপ্তাহেরও বেশি সময় কেটে গেছে, ধীরে ধীরে টুকরোগুলো একত্রিত করে আমার জীবন পুনর্গঠনের চেষ্টা করছি, এটা জেনে যে তুমি সবসময় আমার আত্মার সাথে থাকবে। আমাদের একসাথে জীবনের আনন্দময় স্মৃতি কখনো মুছে ফেলা যাবে না।’
‘সেই মুহূর্তগুলিকে পুনরুজ্জীবিত করা আমাকে প্রচুর সান্ত্বনা এবং সুখ এনে দেয়। আমরা একসাথে আমাদের সুন্দর বছরগুলির জন্য, আমাদের দুটি সুন্দরী মেয়ের জন্য যারা একে অপরের প্রতি আমাদের ভালোবাসাকে পুনরায় নিশ্চিত করে এবং আমার হৃদয়ে আমার সাথে থাকা সমস্ত সুন্দর, সুখী স্মৃতির জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই।’
‘তোমার জন্মদিনে তোমার নম্রতা, হৃদয়ের সদাচরণ এবং মানবতার প্রতি ভালোবাসার জন্য তুমি শান্তি ও সুখের প্রাপ্য, ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনা। শুভ জন্মদিন প্রিয় ভালোবাসা। আমাদের আনন্দের একসাথে থাকার মুহূর্তরা।’ অভিনেত্রীর এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ধর্মেন্দ্রকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি হেমা মালিনীর প্রশংসা করেন।
আরও পড়ুন
‘বৃন্দাবন বিলাসিনী’-তে ফিরছেন দীপান্বিতা! কৃষ–রুক্মিণীর বিয়েতে বিস্ফোরক মোড়
প্রসঙ্গত, ধর্মেন্দ্র ও হেমা মালিনী বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। ‘শোলে’, ‘ড্রিম গার্ল’, ‘সীতা অউর গীতা’ সহ একাধিক হিট সিনেমাতে তারা একসঙ্গে কাজ করেছেন। তাদের দাম্পত্য জীবনও বহু বছর ধরে চর্চার বিষয় ছিল। ধর্মেন্দ্রর জন্মদিনে হেমা মালিনীর এই আবেগপূর্ণ বার্তা তাদের সম্পর্কের গভীরতা আরও একবার সকলের সামনে তুলে ধরলো।
আরও পড়ুন
আর্যস্যারের রোম্যান্সে মজে নেটপাড়া! জীতু কমলের স্বীকারোক্তিতে নতুন আলোচনার ঝড়
#HemaMalini #Dharmendra

Hello, I am SB. I have been working in blogging for more than five years.