জন্মাষ্টমী উপলক্ষ্যে একটি ভিডিও পোস্ট করেছেন বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী! যেখানে দেখা যাচ্ছে যশোদা সেজে নৃত্য প্রদর্শন করেছেন তিনি। আর সেখানে কৃষ্ণের সাজে দেখা গিয়েছে তার ছোট মেয়ে আহানা দেওলকে। এই ভিডিওটি পোস্ট করতেই প্রশংসায় পঞ্চমুখ সকলে।
আমরা সকলেই জানি হেমা মালিনী একজন নামকরা নৃত্যশিল্পী। সিনেমার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও নৃত্য প্রদর্শন করতে দেখা যেত তাকে। সেরকমই একটি অনুষ্ঠানের অংশ তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে যশোদা এবং কৃষ্ণের যুগলবন্দী।
ক্যাপশনে লিখেছেন, ‘আমরা শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষ্যে পবিত্র জন্মাষ্টমী পালন করে থাকি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই উৎসবের মরশুম আপনার জীবনে অনেক আনন্দ, সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক।’ এই ভিডিও পোস্ট করার পর তাকেও জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।
উল্লেখযোগ্য, ‘ড্রিম গার্ল’ নামে পরিচিত হেমা মালিনী একসময় ঝড় তুলতেন পুরুষ অনুরাগীদের বুকে। অভিনয় জীবনে একাধিক সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। সেখানেই পরিচয় হয়েছিল অভিনেতা ধর্মেন্দ্রর সাথে। যদিও অভিনেতা তখন বিবাহিত ছিলেন।
এমনকি হেমার বাড়ি থেকে অন্য একজনের সাথে বিয়ে ঠিক করা হয়েছিল। তবে ধর্মেন্দ্রর সাথেই তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। হাজারো চড়াই-উতরাই সামলে অবশেষে গাঁটছড়া বাঁধেন তারা। সানি ও ববি আগের পক্ষের সন্তান। হেমা ও ধর্মেন্দ্রর দুই কন্যা সন্তান রয়েছে। যারা হলেন এশা ও আহানা।
আরও পড়ুন,
*‘মোমবাতির পরিবর্তে ধর্ষকদের জ্বালান’, কড়া ভাষায় প্রতিবাদ শুভশ্রীর

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.