গত সোমবার শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর গোটা বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। লুঠতরাজ, দাঙ্গা, ভাঙচুর, মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। গোটা দেশ জুড়ে চলছে চূড়ান্ত অরাজকতা। সরকারের হাত থেকে এখন বাংলাদেশ নিয়ন্ত্রণের ক্ষমতা এসেছে সেনাবাহিনীর হাতে। আর এই সময় দেশ জুড়ে হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, চলছে ভাঙচুর ও হত্যা।
বাংলাদেশে শুরু হওয়া ছাত্র আন্দোলন যা সংরক্ষণ সংস্করণের দাবিতে অনড় ছিল সেই আন্দোলন এখন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রথম দিকে ছাত্র আন্দোলনে বাংলাদেশ সহ ভারতের অনেকেই সমর্থন জানিয়েছিলেন। ছাত্র আন্দোলনে পাশে ছিলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। মেয়ের সঙ্গে মার্কিন মুলুকে থাকলেও সেইসময় বাংলাদেশের ছাত্র আন্দোলনের পাশে ছিলেন তিনি।
সেইসময় তিনি জানিয়েছিলেন, তরুণ সমাজের পাশে থেকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিতে তিনি রাজি। তবে বর্তমানে সেখানকার আন্দোলনের ঘৃণ্য রূপ দেখে অভিনেত্রী মুখ খুলেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “বাংলাদেশের নাগরিক না হয়েও, বাংলাদেশের ছাত্রছাত্রীরা যখন গুলি খেয়েছে, মার খেয়েছে তাদের পূর্ণ সমর্থন জানিয়েছি। কিন্তু দুদিন ধরে দেখছি বাংলাদেশে হিন্দুদের ঘর পুড়ছে, মহিলাদের নিগ্রহ করা হচ্ছে, এমন কি দুই বাংলার অত্যন্ত প্রিয় গুনী শিল্পী রাহুলের বাড়ি আক্রমণ করা হয়েছে। এই দায় বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে নিতে হবে। নিতে হবে তামাম বাংলাদেশীদের।”
এরপর তিনি লেখেন, “মূর্তি ভাঙা, মুক্তিযুদ্ধের জাদুঘরে আগুন দেওয়া, এই কি ছিল কোটা আন্দোলনের উদ্দেশ্য? মুক্তিযুদ্ধ তো জেনেছিলাম, সকল বাংলাভাষী মানুষের প্রাণের মূল্য, কীভাবে আপনারা একজন স্বৈরশাসককে হটাতে গিয়ে, এই মুক্তিযুদ্ধকে আঘাত করলেন? আপনারা সকল ধরনের সাম্য ও মৈত্রীর কথা বলেছিলেন, তার প্রথম শর্ত একটি দেশের সংখ্যালঘুদের প্রাণ, মানবাধিকারের প্রতিষ্ঠা। সে ব্যর্থ হল।”
অভিনেত্রীর কথায়, “পালাবদলের সম্মুখে দাঁড়িয়ে আছেন আপনারা, সবার আগে বাংলাদেশের হিন্দুদের প্রাণ বুক দিয়ে রক্ষা করুন। যদি বলেন, এ আপনাদের মদতে হয়নি, বাংলাদেশের মুসলিম মৌলবাদী, সুযোগ সন্ধানীরা করেছেন, তবে একটি কথাই বলব, আপনাদের স্বপ্ন ছিনতাই হতে দেবেন না, তরুণদের ত্যাগকে ব্যবহার করে, কোনও শক্তি যেন গণহত্যা না চালায়, সেই দায় দায়িত্বও আপনাদের। বাংলাদেশে শান্তি, গনতন্ত্র, সংখ্যালঘুদের অধিকার ফিরুক যত শীঘ্র সম্ভব।”
আরও পড়ুন,
*‘অভিনেতা না হলে সেক্স থেরাপিস্ট হতাম’, গোপন ট্যালেন্টের কথা বললেন আমির খান

Hello, I am BB. I have been working in blogging for more than four years.