Dev-Rukmini: আরো একবার পর্দায় একসাথে দেব (Dev) এবং তার প্রেমিকা তথা অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini)। নতুন সিনেমায় একসাথে থাকার কথা ঘোষণা করলেন অভিনেতা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন তিনি। যেটি তাদের আগামী সিনেমার পোস্টার।
হয়তো অনেকেই জানেন খুব শীঘ্রই আসতে চলেছে দেবের পরবর্তী সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। যেখানে এক সমাজসেবী মানুষের জীবন কাহিনী ফুটে উঠবে। কীভাবে বাইকে করে অসুস্থ মানুষদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার জীবনে কী কী সংগ্রাম আসে সেই নিয়ে তৈরি গল্প।
এদিন পোস্টার পোস্ট করে অভিনেতা লেখেন, ‘এই আন্তর্জাতিক নারী দিবসে, আমরা প্রতিটি অসাধারণ যাত্রার পিছনে থাকা নীরব শক্তি উদযাপন করছি। পরিচয় করিয়ে দিচ্ছি রুক্মিণী, করিমুল হকের একনিষ্ঠ স্ত্রী অঞ্জু হিসেবে। এমন একজন মহিলা যার নীরব স্থিতিস্থাপকতা এবং অটল সমর্থন লক্ষ লক্ষ মানুষকে স্পর্শ করে। এমন এক অবিশ্বাস্য জীবন কাহিনীর কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে।’
পোস্ট করতেই তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। প্রত্যেকেই কামনা করছেন এই সিনেমাটি যেন সুপারহিট হয়। এছাড়া অন্যান্য মন্তব্য করতে দেখা গেছে সকলকে। উল্লেখযোগ্য, রুক্মিণী এবং দেব দীর্ঘ সময় ধরে সম্পর্কে আবদ্ধ রয়েছেন। একসাথে একাধিক সিনেমায় অভিনয় করেছেন তারা।
পর্দা হোক বা বাস্তব জীবন তাদের রসায়ন দেখতে ভীষণই পছন্দ করেন অনুরাগীরা। যদিও এখন অনেকের মনে একটাই প্রশ্ন কবে তারা বিয়ের পিঁড়িতে বসবেন? এই বিষয়ে দেব বারবার জানিয়েছেন তারা ভালো আছেন। অন্যদিকে অভিনেত্রী জানিয়েছেন তিনি বিয়ের জন্য প্রস্তুত হলেও দেব এখনও প্রস্তুত নন।

Sudeshna has been writing entertainment reports since 2021.