রাজবীর ভার্সেস নিরঞ্জন! ভোটের লড়াইয়ে অনেকটাই এগিয়ে রাজবীর, বিগ বসের ঘর থেকে বিদায় নেবেন কে?

বিগ বস বাংলার ঘরে যত ফিনালের দিন এগিয়ে আসছে, ততই জমে উঠছে প্রতিযোগীদের মধ্যে লড়াই। বিশেষ করে এই সপ্তাহের নমিনেশন পর্ব ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এবার নমিনেশনের তালিকায় রয়েছেন রাজবীর, তনুশ্রী, সৃজলা এবং নিরঞ্জন। তবে ভোটের সমীকরণে এখনও পর্যন্ত অনেকটাই এগিয়ে রয়েছেন রাজবীর। অন্যদিকে, পিছিয়ে পড়েছেন নিরঞ্জন। ফলে চলতি সপ্তাহে কার যাত্রা শেষ হতে চলেছে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

বিগ বসের ঘরের প্রতিযোগীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের আলোচনা এখন তুঙ্গে। শুরু থেকেই রাজবীরের প্রতি দর্শকদের একটা বড় অংশের সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। প্রকাশ্যে আসা বিভিন্ন ভোটের সমীক্ষা অনুযায়ী, এই সপ্তাহে সমর্থনের নিরিখে সবচেয়ে ভালো জায়গায় রয়েছেন তিনি। ফলে আপাতত তাঁর বিদায়ের আশঙ্কা অনেকটাই কম বলে মনে করছেন দর্শকদের একাংশ।

অন্যদিকে, সৃজলাকে নিয়েও দর্শকদের আগ্রহ কম নয়। জীতুর সঙ্গে তাঁর সম্পর্কের ওঠানামা, কখনও ঘনিষ্ঠতা আবার কখনও মনোমালিন্য— সব মিলিয়ে প্রতিনিয়ত আলোচনায় রয়েছেন তিনি। তনুশ্রীও নিজের জায়গা ধরে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছেন। জলপাইগুড়ির সাধারণ পরিবারের মেয়ে থেকে বিগ বসের ঘরে নিজের পরিচিতি তৈরি করা তনুশ্রীর গেম স্ট্র্যাটেজি দর্শকদের নজর কেড়েছে। তবে এবারের নমিনেশনে তাঁর অবস্থান নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই সপ্তাহের নমিনেশন পর্বে সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছেন নিরঞ্জন। গত সপ্তাহে রাজবীরের সঙ্গে তাঁর তীব্র বাকবিতণ্ডা এবং ক্ষমতা প্রদর্শন সংক্রান্ত মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। দর্শকদের একাংশ তাঁর আচরণ ভালোভাবে নেননি বলেই মনে করা হচ্ছে। প্রকাশ্যে আসা ভোটের সমীক্ষার দাবি অনুযায়ী, রাজবীরের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছেন নিরঞ্জন। রাজবীরের পরেই সমর্থনের দৌড়ে রয়েছেন সৃজলা ও তনুশ্রী। ফলে নিরঞ্জনের বিদায়ের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

20261128 160506
অঙ্ক কী কঠিন, হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে রোম্যান্স করতে গিয়ে মজার অভিজ্ঞতা ফাঁস শাহরুখের!

তবে বিগ বসের ঘরে শেষ মুহূর্তে যে কোনও সমীকরণ বদলে যেতে পারে। তাই এখনই কাউকে নিশ্চিতভাবে বিদায়প্রার্থী বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত ভোটের ফলাফল কোন দিকে যায় এবং দাদার দরবারে কী চমক অপেক্ষা করছে, সেটাই দেখার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক