দোলের আগে ঘর পরিষ্কারেই মিলবে লক্ষ্মীর কৃপা, বলছে বাস্তু

দুর্গাপুজো ও দীপাবলির মতোই দোল বা হোলির আগেও ঘরবাড়ি পরিষ্কার রাখার বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করে বাস্তুশাস্ত্র। বিশ্বাস করা হয়, রঙের এই উৎসব নতুন সূচনার প্রতীক। তাই ঘর থেকে অপ্রয়োজনীয় ও অশুভ বস্তু সরিয়ে ফেললে সংসারে সুখ-শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।

চলতি বছরে ৩ মার্চ দোল এবং ৪ মার্চ হোলি পালিত হবে। তার আগে ঘর গুছিয়ে নেওয়ার এই সময়কে অত্যন্ত শুভ বলে ধরা হচ্ছে।

ভাঙা আয়না রাখবেন না

বাস্তুমতে ভাঙা আয়না ঘরে রাখা অত্যন্ত অশুভ। এটি দুর্ভাগ্য ডেকে আনে বলে বিশ্বাস। কাঁচের কোনও জিনিস ভেঙে গেলে দ্রুত তা সরিয়ে ফেলাই শ্রেয়।

অচল ঘড়ি উন্নতিতে বাধা

বন্ধ হয়ে যাওয়া ঘড়ি ঘরে রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, অচল ঘড়ি জীবনের অগ্রগতিকে থামিয়ে দেয়। তাই দোলের আগে বাড়ির সব ঘড়ি পরীক্ষা করে নষ্ট হলে সরিয়ে ফেলুন।

ভাঙা ঠাকুরের মূর্তি কী করবেন?

অনেকেই ভাঙা ঠাকুরের মূর্তি বা সাজসজ্জার উপকরণ মায়ার কারণে রেখে দেন। কিন্তু বাস্তু মতে এটি অশুভ। এমন মূর্তি জলে বিসর্জন দিলে বাস্তুদোষ কমে বলে বিশ্বাস।

অচল বৈদ্যুতিন সামগ্রী সরান

দীর্ঘদিন ধরে অচল ইলেকট্রনিক জিনিস ঘরে জমিয়ে রাখা ঠিক নয়। মনে করা হয় এতে রাহু-কেতুর অশুভ প্রভাব বাড়ে। ব্যবহারযোগ্য নয় এমন সামগ্রী বিক্রি বা দান করে দেওয়াই ভালো।

প্রধান দরজা রাখুন পরিষ্কার

বাড়ির মূল প্রবেশপথ সবসময় পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। নোংরা দরজা ইতিবাচক শক্তির প্রবেশে বাধা সৃষ্টি করে বলে বাস্তু মত। তাই দোলের আগে প্রধান দরজা ও আশপাশ ভালোভাবে পরিষ্কার করুন।

পুরোনো জুতো জমিয়ে রাখবেন না

দীর্ঘদিন ব্যবহার না করা পুরোনো জুতোও নেগেটিভ এনার্জির উৎস বলে ধরা হয়। তাই দোলের আগে এমন জিনিস সরিয়ে ফেলাই শুভ।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, উৎসব মানেই নতুন সূচনা। দোলের আগে ঘর পরিষ্কার করে অপ্রয়োজনীয় বস্তু সরিয়ে ফেললে শুধু পরিবেশই সতেজ হয় না, মনেও আসে ইতিবাচক পরিবর্তন। আর সেই ইতিবাচক শক্তিই আনতে পারে সৌভাগ্য ও সমৃদ্ধির বার্তা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক