গ্রহ-নক্ষত্রের প্রভাবে প্রতিটি দিনের মতো আজও রাশিচক্রে নানা পরিবর্তনের ছাপ ফুটে উঠেছে। আর্থিক উত্থান, সম্পর্কের জটিলতা, স্বাস্থ্যের সতর্কতা—সব মিলিয়ে রাশিভেদে আজকের দিনটি কেমন কাটতে পারে, দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে।
মেষ রাশি

আজ অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকাই শ্রেয়। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে মন ভালো থাকবে। শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে অযথা কোনও ঝামেলায় না জড়িয়ে নিজেকে সংযত রাখার পরামর্শ।
বৃষ রাশি

আর্থিক উন্নতির সম্ভাবনা থাকলেও সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। ধৈর্য ও বোঝাপড়া ধরে রাখুন। শরীরের খেয়াল রাখাও জরুরি।
মিথুন রাশি

ব্যক্তিগত জীবনে শান্তি বজায় রাখতে আজ বাড়তি চেষ্টা প্রয়োজন। বাবা-মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা হতে পারে। পরিবারে মতবিরোধ ও মানসিক অস্থিরতার সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি

বিনিয়োগের জন্য শুভ দিন। ব্যবসা থেকে আর্থিক লাভের সম্ভাবনাও প্রবল। সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তবে দাঁতের ব্যথা নিয়ে সতর্ক থাকুন।
সিংহ রাশি

পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের ইঙ্গিত রয়েছে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সম্পর্ক ভাগ্য বেশ শুভ।
কন্যা রাশি

নতুন কিছু শেখার সুযোগ আজ আসতে পারে। আর্থিক বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকুন। সঙ্গীর প্রতি মনোযোগ বাড়ান। সন্তানের কোনও অর্জন আপনাকে আনন্দ দেবে।
তুলা রাশি

অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে এবং দাম্পত্য সম্পর্কেও সুসম্পর্ক বজায় থাকবে। আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি।
বৃশ্চিক রাশি

পরিবারকে সময় দিলে সম্পর্ক আরও দৃঢ় হবে। শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক দিন।
ধনু রাশি

অর্থ ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। ব্যবসার ক্ষেত্রে সহকর্মীর কারণে ক্ষতির সম্ভাবনা আছে। পেটের সমস্যা বাড়তে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দুপুরের পর নেওয়া ভালো।
মকর রাশি

আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। কোনও ঘনিষ্ঠ বন্ধুর কারণে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
কুম্ভ রাশি

কর্মক্ষেত্রে কিছু সমস্যা এলেও আপনি তা দক্ষতার সঙ্গে সামলে নেবেন। ঠান্ডা লেগে জ্বরের সম্ভাবনা আছে। সন্তানের বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। রাস্তায় সাবধানে চলাফেরা করা জরুরি।
মীন রাশি

পুরনো পাওনা আদায় হতে পারে। তবে পড়ে গিয়ে চোট পাওয়ার আশঙ্কা রয়েছে, তাই সাবধান থাকুন। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়। নতুন আইডিয়াগুলো কাজে লাগাতে পারবেন। কাছাকাছি ভ্রমণের যোগ থাকলেও অযথা যাত্রা এড়িয়ে চলাই ভালো।
আরও পড়ুন
মিথুনে বৃহস্পতির প্রবেশ: ৫ রাশির জীবনে আসছে উন্নতির জোয়ার