চুলের সমস্যায় অনেকেই ভোগেন। অনেকের অনেক কম বয়সে চুল পড়ে যায়৷ এর পাশাপাশি শীতকাল কিংবা গরম কাল, চুলে থাকে খুসকি। এর ফলে চুল আরও খারাপ হতে শুরু করে। চুলকে এসব যন্ত্রণা থেকে মুক্তি দিতে অনেকেই পেঁয়াজের রস ব্যবহার করেন। এর পাশাপাশি পেঁয়াজের রসে রয়েছে ভিটামিন-সি, বি৯, বি৬ ও পটাশিয়াম। চুলের বৃদ্ধিতে ও চুলকে সুন্দর করে তুলতে এইসমস্ত উপাদান জরুরি।
চুলে কীভাবে পেঁয়াজের রস মাখতে হবে তা অনেকে বুঝতে পারেন না। এর ফলে পেঁয়াজের রস চুলে লাগালেও তা সঠিক কাজ দেয় না। কেউ কেউ পেঁয়াজের রসকে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করেন৷ তবে চুলে পেঁয়াজ রসকে মাস্ক হিসেবে ব্যবহার করলে ফল পাবেন হাতেনাতে।
পেঁয়াজের রস ও অ্যালোভেরা জেল : চুলের জন্য বেশ উপকারী একটি উপাদান হলো অ্যালোভেরা জেল। এর পাশাপাশি শুষ্ক আবহাওয়ায় এটি চুলের জন্য একটি প্রয়োজনীয় উপাদান। শীতের মরশুমে চুলে আদ্রতা জোগাতে এটি ব্যবহার করতে পারেন। তার জন্য ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ২ টেবিল চামচ পেঁয়াজের রস নিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর শ্যাম্পু করা পরিষ্কার চুলে এটি মেখে রাখতে হবে ২০ মিনিট। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
পেঁয়াজ ও অলিভ অয়েল : ছোটো একটি পেঁয়াজ বেটে নিতে হবে। এর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে নিন। এটি এরপর পরিষ্কার চুলে মাখিয়ে নিতে হবে। ৩০ মিনিট মিশ্রণটি রেখে দিয়ে ধুয়ে ফেলুন।
মেথি, টক দই ও পেঁয়াজ : মেথি সারারাত জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর মিক্সচারে ২ টেবিল চামচ মেথি, একটি ছোটো পেঁয়াজ, ২ চামচ নারকেল তেল নিয়ে ভালো করে মিশিয়ো নিন। এরপর সেটিতে ফেটিয়ে রাখা টক দই দিয়ে মিশ্রণটি মাথায় মাখতে হবে। ২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।
আরও পড়ুন,
*ধনশ্রী-চাহল বিচ্ছেদ জল্পনায় ঘৃতাহুতি চাহলের! ইনস্টাগ্রাম স্টোরি থেকে উঠে এলো নতুন তথ্য

Hello, I am BB. I have been working in blogging for more than four years.