Iman: এবার শ্বেতশুভ্র শাড়িতে মুগ্ধ করলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman)। যদিও বেশ কিছু কারণে তিনি সমালোচনার সম্মুখীন হয়েছিলেন তবে সংগীতশিল্পী হিসেবে কিন্তু কখনোই সেই সমস্ত ঝড়ের প্রভাব পড়তে দেননি জীবনে। বিভিন্ন সিনেমায় নেপথ্য শিল্পী হিসেবে কাজ করার পাশাপাশিও অ্যালবাম বের করতে দেখা যায় তাকে।
সেরকমই একটি মিউজিক ভিডিওতে গান গেয়েছেন সেই শিল্পী। ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’ নামক সেই গানটি ইতিমধ্যেই ইউটিউবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। যে সাজে সেই ভিডিওতে গান গাইতে দেখা গিয়েছে তাকে সেই সাজেরই কয়েক ঝলক তিনি ভাগ করে নিয়েছেন সকলের সাথে।
যেখানে দেখা যাচ্ছে একটি সাদা রঙের শাড়ি আটপৌড়ে করে পরে রয়েছেন তিনি। বেশ স্নিগ্ধ লাগছিল শাড়িতে। তবে কোনরকম বাড়তি আড়ম্বর ছিল না তাতে খুবই সাধারণভাবে তাকে দেখা গিয়েছে। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ”প্রতিটি স্থিরচিত্রে লুকিয়ে আছে এক গল্প, প্রতিটি চাহনিতে রয়েছে এক আবেগ। ‘বরিষ ধরা মাঝে’র এক ঝলক।”
পোস্ট করতেই সেই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। প্রত্যেকে বলছেন কী অপূর্ব লাগছে তাকে দেখতে। এছাড়াও তার গানের প্রশংসা করতেও ভোলেননি ভক্তরা। সবমিলিয়ে ছবিগুলির মাধ্যমে আরো একবার চর্চায় উঠে এসেছেন এই শিল্পী।
উল্লেখ্য, একসময় প্রাক্তন শাসক দলের হয়ে একটি উন্নয়নের পাঁচালী গেয়েছিলেন তিনি। সে কারণেই তার দিকে উড়ে এসেছে বিভিন্ন কটাক্ষের তীর। নানান রকম মন্তব্য করা হয়েছে তাকে। একসময় সোশ্যাল মিডিয়ায় যে কোবো ছবি বা ভিডিও পোস্ট করলেই থাকে ট্রোলিংয়ের সম্মুখীন হতে হতো তবে ধীরে ধীরে তা কিছুটা কমেছে।

Sudeshna has been writing entertainment reports since 2021.