চলতি বছরের নভেম্বর মাসে বাজারে আসতে চলেছে একাধিক নতুন স্মার্টফোন। অনেকেই সেই স্মার্টফোন কেনার জন্য অপেক্ষা করছেন। বিভিন্ন সংস্থা তাদের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আর সেগুলির মধ্যে কোনটি কেনা উচিত এবং কোনটি কিনলে আপনি ঠকবেন না তা নিয়ে আজকের প্রতিবেদন। তবে জেনে নেওয়া যাক কোন কোন স্মার্টফোন বাজারে আসতে চলেছ।
নভেম্বর মাসে বাজারে আসতে চলেছে ASUS ROG Phone 9 সিরিজের স্মার্টফোনটি 19। এই সিরিজের দু’টি মডেল লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই স্মার্টফোন দু’টি হলো ROG Phone 9 এবং ROG Phone 9 Pro। এই স্মার্টফোনগুলি গেমিং-এর জন্য দুর্দান্ত অভিজ্ঞতা দেবে। এতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট।
এতে থাকতে পারে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এছাড়া এতে থাকবে ১৬৫ হার্টজ সমর্থিত রিফ্রেশ রেট। এর পাশাপাশি থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য ফ্রন্ট ক্যামেরা থাকবে ৩২ মেগাপিক্সেল। মনে করা হচ্ছে এই স্মার্টফোনে ৫৮০০ এমএএইচ ব্যাটারি ও ৬৫ ওয়াট চার্জিং সাপোর্ট থাকবে।
এর পাশাপাশি আরেকটি স্মার্টফোন আসছে। সেটি হলো Redmi A4 5G। আগামী ২০শে নভেম্বর লঞ্চ হতে চলেছে স্মার্টফোনটি। এতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪এস জেন২ চিপসেট। এর পাশাপাশি এতে থাকবে সার্কুলার ক্যামেরা, গ্লাস ব্যাক প্যানেল, ফ্ল্যাট ফ্রেমের ডিজাইন। এই স্মার্টফোনে থাকবে ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে যাতে ১২০ হার্টজ সমর্থিত রিফ্রেশ রেট থাকবে। এই স্মার্টফোনটিতে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এর পাশাপাশি ৫১৬০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি থাকবে। এই সেটটির দাম হতে পারে ৮,৪৯৯ টাকা।
আরও একটি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। সেটি হলো Vivo X200। আগামী ১৯শে নভেম্বর লঞ্চ হতে চলেছে স্মার্টফোনটি। এই সিরিজের দু’টি মডেল লঞ্চ হবে। তা হলো Vivo X200 এবং Vivo X200 Pro। এটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট থাকবে এবং Zeiss ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরা থাকবে ৫০ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা থাকবে ৩২ মেগাপিক্সেল। এটিতে ১২০ হার্টজ সমর্থিত রিফ্রেশ রেট থাকবে।
এই তালিকায় সর্বশেষ স্মার্টফোন হলো Vivo Y300। আগামী ২১শে নভেম্বর ভারতের বাজারে বিক্রি হতে চলেছে এই স্মার্টফোনটি। এটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন২ চিপসেট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। এটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। এছাড়া ৬.৭ ইঞ্চি ডিসপ্লে থাকবে।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.