রান্নাঘরে ডাস্টবিন রাখছেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ!

বাড়ি মানেই শান্তি, স্বাচ্ছন্দ্য আর ইতিবাচক শক্তির আশ্রয়। তাই ঘরের প্রতিটি কোণ পরিষ্কার ও সুশৃঙ্খল রাখা অত্যন্ত জরুরি। ঠাকুরঘর থেকে শুরু করে শোবার ঘর—সব জায়গাতেই যেমন পরিচ্ছন্নতা দরকার, তেমনই কিছু ছোট ভুল কিন্তু বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে। এর মধ্যে অন্যতম হলো রান্নাঘরে ময়লার পাত্র বা ডাস্টবিন রাখা।

রান্নাঘরকে শাস্ত্র মতে দেবী অন্নপূর্ণার আবাসস্থল বলা হয়। এখান থেকেই পরিবারের অন্নসংস্থান হয়, তাই এই স্থানটি সবসময় পবিত্র ও পরিষ্কার রাখা বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে দেখা যায়, অনেকেই রান্নাঘরের মধ্যেই সবজির খোসা, খাবারের উচ্ছিষ্ট বা অন্যান্য বর্জ্য ফেলার জন্য ডাস্টবিন রেখে দেন। কখনও তা গ্যাসের পাশে, কখনও আবার সিঙ্কের নিচে রাখা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই অভ্যাস একেবারেই অনুচিত।

বাস্তুশাস্ত্রের মতে, রান্নাঘরে ডাস্টবিন রাখলে বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হয়। এতে নেতিবাচক শক্তির প্রবাহ বেড়ে যায় এবং ইতিবাচক শক্তি ধীরে ধীরে কমে যেতে থাকে। বিশ্বাস করা হয়, এই কারণে দেবী অন্নপূর্ণার কৃপাও ঘর থেকে সরে যায়। যার প্রভাব পড়ে সংসারের আর্থিক অবস্থা, স্বাস্থ্য এবং মানসিক শান্তির উপর। অযথা খরচ বৃদ্ধি, খাবারের অপচয়, এমনকি পারিবারিক অশান্তিও এর ফল হতে পারে।

তবে ময়লা তো ফেলতেই হবে—তাহলে ডাস্টবিন রাখার সঠিক জায়গা কোথায়? বাস্তুশাস্ত্র বলছে, বাড়িতে সবসময় ঢাকনাযুক্ত ডাস্টবিন ব্যবহার করা উচিত। রান্নাঘরের ভেতরে না রেখে বাড়ির দক্ষিণ দিক ডাস্টবিন রাখার জন্য সবচেয়ে উপযুক্ত। যদি তা সম্ভব না হয়, তাহলে দক্ষিণ-পশ্চিম দিকেও রাখা যেতে পারে। পাশাপাশি নিয়মিত ময়লা ফেলে ডাস্টবিন পরিষ্কার রাখাও অত্যন্ত জরুরি, যাতে দুর্গন্ধ ও জীবাণু না ছড়ায়।

অতএব, রান্নাঘরের পবিত্রতা বজায় রাখতে চাইলে ছোট এই অভ্যাসটি বদলানো খুবই প্রয়োজন। রান্নাঘর পরিষ্কার রাখুন, ডাস্টবিন সঠিক জায়গায় রাখুন—দেখবেন ঘরে ফিরবে ইতিবাচক শক্তি ও শান্তি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক