Sonakshi-Jaheer: স্বামী জাহির ইকবালের (Jaheer) সাথে আরো একবার ভ্রমণে বেরিয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi)৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তারই ছবি। বসন্তের এই মরশুমে চারিদিকে বাগানবিলাসের সমাহার। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা প্রত্যেকেই মজেছেন রংবেরঙের বাগানবিলাসে।
সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় এই ফুলের একাধিক ছবি। সাধারণত মানুষেরা এই ফুলের সামনে দাঁড়িয়ে বিভিন্ন ছবি ভাগ করে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। সেরকমটাই হয়েছে অভিনেত্রীর ক্ষেত্রেও। সম্প্রতি স্বামী জাহিরের সাথে কোথাও একটা বেড়াতে গিয়েছেন তিনি। আর সেখান থেকে পোস্ট করেছেন ছবিগুলি।
ছবিতে দেখা যাচ্ছে ভীষণ সাধারণ সাজে রয়েছেন তারা। অভিনেত্রীকে কোনো মেকআপ ছাড়াই দেখা গিয়েছে। কখনো স্বামীর সাথে আদুরে পোজ দিয়েছেন, আবার কখনো গোলাপী বাগানবিলাসের সামনে দাঁড়িয়েছেন আনমনে। সমস্ত ছবিগুলি ভীষণ রঙীন হয়ে উঠেছিল।
তাইতো সেখানে তাকে বেশ সুন্দর লাগছে দেখতে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য যেন মানুষকে আলাদা মাত্রা এনে দেয়। সেরকমটাই হয়েছে অভিনেত্রীর ক্ষেত্রে। তাইতো পোস্ট করতেই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই বলছেন ফুলের মতোই অভিনেত্রী আকর্ষণীয় হয়ে উঠেছেন।
অন্যদিকে মাঝেমধ্যেই যে তারা এমন এদিক-ওদিক বেরিয়ে পড়েন সে বিষয়টিরও প্রশংসা করতে দেখা গিয়েছে সকলকে। যে সম্পর্ক নিয়ে নানান প্রশ্ন ছিল সকলের মনে তারা এখন সকলেই ভুল প্রমাণিত। কারণ, জাহিরের সাথে ভীষণ সুখে সংসার করছেন অভিনেত্রী। তাদের এই বন্ধুত্ব যেন অটুট থাকে সেই কামনাই করেছেন সকলে।

Sudeshna has been writing entertainment reports since 2021.