নখে জেলের পরত দেখতে সুন্দর, কিন্তু কতটা নিরাপদ? ‘নেলজেল’ ব্যবহারে কী কী ঝুঁকি

নখ সাজানোর চল এখন আর শুধু নেলপলিশে সীমাবদ্ধ নেই। নেল এক্সটেনশন, নেল আর্ট, নানা ধরনের নখরঞ্জনী এবং জেল ম্যানিকিয়োর জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। চকচকে ও মসৃণ ফিনিশের জন্য অনেকেই নিয়মিত নেলজেল ব্যবহার করেন। তবে এই সৌন্দর্যচর্চার সঙ্গে জড়িয়ে থাকতে পারে কিছু স্বাস্থ্যঝুঁকিও।

নেলজেল কেন চিন্তার কারণ?

নেলজেলে বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে। এর মধ্যে ট্রাইমিথাইলবেঞ্জোইল ডাইফিনাইলফসফিন অক্সাইড (TPO) নামের একটি রাসায়নিক নিয়ে বিশেষ সতর্কতা রয়েছে। এটি ফটোইনিশিয়েটর হিসেবে কাজ করে এবং আলো বা UV রশ্মির সংস্পর্শে জেলকে শক্ত হতে সাহায্য করে।
দীর্ঘদিন বা অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে এই ধরনের রাসায়নিক শরীরে কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে গবেষণা চলছে। বিশেষ করে প্রজননস্বাস্থ্যের উপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে। তবে নেলজেল ব্যবহার করলেই বন্ধ্যাত্ব হবে—এমন সরাসরি প্রমাণ নেই। তাই আতঙ্কিত না হয়ে অতিরিক্ত ও দীর্ঘমেয়াদি ব্যবহারে সতর্ক থাকাই জরুরি।

UV বা LED ল্যাম্পেও রয়েছে সতর্কতার কারণ
জেল ম্যানিকিয়োর সময় নখ শক্ত করতে UV বা LED ল্যাম্প ব্যবহার করা হয়। এই আলোতে অতিবেগনি রশ্মির সংস্পর্শ ঘটে। বারবার ও দীর্ঘদিন UV রশ্মির সংস্পর্শে এলে ত্বকের কোষের DNA ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। ফলে ত্বকের অকালবার্ধক্যসহ অন্যান্য ত্বকের সমস্যার ঝুঁকি বাড়তে পারে।
তাই ঘন ঘন জেল ম্যানিকিয়োর অভ্যাস থাকলে UV exposure কমানোর বিষয়টি মাথায় রাখা উচিত।

নখে সংক্রমণের ঝুঁকিও থাকে
নেলজেলের পরত নখের উপর দীর্ঘসময় থাকলে নখের ভেতরে আর্দ্রতা আটকে যেতে পারে। জেল ও নখের মধ্যে সামান্য ফাঁক তৈরি হলে সেখানে আর্দ্র পরিবেশে ছত্রাক বা ব্যাক্টেরিয়া বেড়ে উঠতে পারে। এর ফলে নখের রং বদলে যাওয়া, নখ দুর্বল হয়ে যাওয়া কিংবা সংক্রমণের মতো সমস্যা দেখা দিতে পারে।

কী ভাবে নিরাপদে নেলজেল ব্যবহার করবেন?

জেল ম্যানিকিয়োর একেবারে প্রয়োজন নেই এমন নয়। তবে ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা ভালো—
*পার্লারে জেল লাগানোর আগে উপাদানগুলির তালিকা দেখে নিন।
*TPO রয়েছে কি না, তা সম্পর্কে নিশ্চিত হন।
*UV ল্যাম্প ব্যবহারের আগে হাতের ত্বকে উপযুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।
*UV exposure কমাতে বিশেষ সুরক্ষামূলক দস্তানাও ব্যবহার করা যায়।
*নেলজেলের পর নখের চারপাশে চুলকানি, জ্বালা, লালচে ভাব বা ফোলাভাব হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
*দীর্ঘদিন একটানা জেল না রেখে মাঝে মাঝে নখকে স্বাভাবিক অবস্থায় থাকার সুযোগ দিন।
*নখ ও নখের চারপাশ পরিষ্কার এবং শুকনো রাখুন।

নখের স্বাস্থ্য ভাল রাখতে কী খাবেন?

শুধু বাইরে থেকে নখ সাজালেই হবে না, ভিতর থেকেও নখের যত্ন প্রয়োজন। সুষম খাবারে পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন, খনিজ, ফাইবার ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি থাকা জরুরি। পর্যাপ্ত জল পান করাও গুরুত্বপূর্ণ।

ইউরিক অ্যাসিড বেড়েছে? ভুলেও খাবেন না এই ৫ খাবার

সব মিলিয়ে, নেলজেল সৌন্দর্য বাড়ালেও নিয়মিত ও অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। বিশেষ করে রাসায়নিক উপাদান এবং UV ল্যাম্পের ব্যবহার সম্পর্কে সচেতন হয়ে, প্রয়োজন অনুযায়ী বিরতি দিয়ে নখ সাজানোই নিরাপদ পন্থা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক