Mimi: বাগানবিলাসের মাঝে হারিয়ে গেলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। হাজারো রঙে নিজের আনন্দের উৎস খুঁজে পেলেন তিনি। আসলে যতই তিনি শক্তিশালী হিসেবে নিজেকে তুলে ধরুন না কেন মনের দিক থেকে কিন্তু ততটাই নরম। আর ফুল ভালোবাসেন না এমন মানুষ নেই বললেই চলে। সে দলেই রয়েছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একাধিক ছবি। যেখানে দেখা যাচ্ছে তার পাশে রয়েছে নানান রঙের ফুল। বাগানবিলাস থেকে শুরু করে অন্যান্য ফুলও দেখা গিয়েছে। সেখানে কখনো তিনি সেই ফুলের দিকে তাকিয়ে রয়েছেন। আবার কখনো ফুলের সাথে ছবি তুলছেন নিজের মোবাইলে।
এদিন তাকে খুবই সাধারণ পোশাকে দেখা দিয়েছে। যার সাধারণত বাড়িতেই পরে থাকেন। তবে এই জায়গাটি কোথায় তা তিনি উল্লেখ করেননি। খুব সম্ভবত কোনো একটি রিসর্টে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী। আর সেখানে গিয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন এই ফুলগুলো দেখে। তাইতো তাদের সাথে ফটো তোলার লোভ সামলাতে পারেননি।
উল্লেখ্য, কাজের সূত্রে মাঝেমধ্যেই এদিক-ওদিক ঘুরতে হয় অভিনেত্রীকে। কখনো কোনো ঝাঁ চকচকে জায়গায় আবার কখনো খুব সাধারণ গাছপালার মধ্যে পৌঁছে যান তিনি। এবার সেরকমই একটি রিসর্টে পৌঁছে গিয়েছিলেন। আর সেখানে ছিল ফুলেদের সমাহার। বসন্ত যেন তার ডালি ঢেলে দিয়েছে।
পোস্ট করতেই ছবিগুলি নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা অসাধারণ লাগছে তাকে দেখতে। তার সৌন্দর্য্য ফুলেদের মতই৷ এখানেই শেষ নয় তার সরলতাকে অনেকে বলেছেন ফুলের মতো। সবমিলিয়ে ছবিগুলো পোস্ট করে তিনি উঠে এসেছেন চর্চায়।

Sudeshna has been writing entertainment reports since 2021.