প্রথম থেকে কখনোই নায়িকা হওয়ার কথা ভাবেননি অভিনেত্রী ইশা সাহা! সম্প্রতি একটি সাক্ষাৎকার তেমন কথাই বললেন তিনি। এছাড়াও বেশ কিছু অজানা তথ্য তুলে ধরলেন নিজের সম্পর্কে। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তার আগামী সিনেমা ‘অপরিচিত’ তারই প্রচার চলছে জোরকদমে।
সেরকমই প্রচার করতে একটি পডকাস্টে হাজির হয়েছিলেন তিনি। যার টিজার পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সেখানে দেখা যাচ্ছে তিনি বলছেন, ‘কখনো মাথায় ঘোমটা দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবিনি নায়িকা হবো।’
শুধু তাই নয় তার চেহারা নিয়েও বেশ কথা শুনতে হয়েছে নাকি এই অভিনেত্রীকে। একসময় শ্যুটিং শেষ হওয়ার পর একজন তাকে বলেছিলেন, ‘তোমাকে ভীষণই রোগা লাগছে। মেয়েদের একটু মোটাসোটা হওয়া দরকার।’ এরপর সেই পডকাস্টের সঞ্চালিকা বলেন, ‘আমাকে এমন অনেকেই বলেছেন তোমাকে আমি ইশা সাহা এনে দেবো।’
অন্যদিকে সোশ্যাল মিডিয়া নিয়েও মুখ খুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তিনি বলেন, ‘আমরা অভিনেত্রী হতে এসেছি আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে আসিনি। তাই যতটা সোশ্যাল মিডিয়ায় কম সক্রিয় থাকবো ততই ভালো। কারণ, মানুষ যদি আমাদের আগে থেকে এতো দেখে নেন তাহলে আর হলে গিয়ে দেখবেন না।’
এছাড়াও বেশ কিছু কথা বলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। যেগুলি জানতে হলে আপনাকে এই সম্পূর্ণ এপিসোডটি দেখতে হবে। উল্লেখযোগ্য, আগামী ১০ই জানুয়ারী মুক্তি পেতে চলেছে ‘অপরিচিত।’ ইশা সাহা ছাড়াও তাকে সেখানে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী প্রমুখ অভিনেতাদের।
আরও পড়ুন,
*শীতকালে ত্বক হবে মোলায়েম ও উজ্জ্বল, রহস্য লুকিয়ে কিসে?

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.