ভারতীয় রান্নাঘরে হলুদ মানেই স্বাদ ও স্বাস্থ্যের যুগলবন্দি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ব্যবহার করি প্যাকেটজাত হলুদ গুঁড়ো। অথচ কাঁচা হলুদের পুষ্টিগুণ বহুগুণ বেশি। এতে থাকা কারকিউমিন একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট, যা ভিটামিন C ও E-এর থেকেও কয়েকগুণ বেশি কার্যকর। এটি শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
শীতকালে বাজারে সহজেই পাওয়া যায় কাঁচা হলুদ। এই সময়টাতেই চাইলে রান্নাঘরে যোগ করা যেতে পারে নানা ধরনের স্বাস্থ্যকর পদ। জেনে নিন এমনই ৭টি সুস্বাদু রেসিপি—
🟠 ১. কাঁচা হলুদের আচার
শীতকালের আদর্শ সঙ্গী। কুচি করা কাঁচা হলুদ গরম সর্ষের তেলে ভেজে নিন। সঙ্গে দিন কাঁচালঙ্কা, আদা, রসুন ও নুন। অল্প সময়েই তৈরি এই আচার পরোটা বা ভাতের সঙ্গে অসাধারণ লাগে।
🟠 ২. হলুদের তরকারি
উত্তরপ্রদেশ ও রাজস্থানের জনপ্রিয় এই পদে ব্যবহৃত হয় কাঁচা হলুদ, বেসন ও নানা মশলা। ঝোল কম, মাখামাখা এই তরকারি গরম রুটি বা ভাতের সঙ্গে দারুণ মানায়।
🟠 ৩. কাঁচা হলুদের থোক্কু
তামিলনাড়ুর জনপ্রিয় এই চাটনি তৈরি হয় কাঁচা হলুদ, তেঁতুল, শুকনো লঙ্কা ও তিলের তেল দিয়ে। দোসা, ইডলি বা দই-ভাতের সঙ্গে অসাধারণ স্বাদ দেয়।
🟠 ৪. কাঁচা হলুদের ঘি
দেশি ঘিতে ধীরে ধীরে কাঁচা হলুদ ফুটিয়ে ছেঁকে নিলেই তৈরি এই স্বাস্থ্যকর ঘি। রুটিতে মেখে খাওয়া যায় বা রান্নাতেও ব্যবহার করা যায়।
🟠 ৫. কাঁচা হলুদের চাটনি
হিমাচল ও উত্তরাখণ্ডের জনপ্রিয় রেসিপি। কাঁচা হলুদ, গোটা সর্ষে, লেবুর রস ও নুন বেটে তৈরি হয় এই ঝাঁঝালো চাটনি, যা যেকোনো খাবারের স্বাদ বাড়ায়।
🟠 ৬. হলুদের কাঞ্জি
উত্তর ভারতের জনপ্রিয় ফারমেন্টেড পানীয়। কাঁচা হলুদ, গাজর ও সর্ষেগুঁড়ো দিয়ে তৈরি এই টক পানীয় হজমে সাহায্য করে ও শরীর ঠান্ডা রাখে।
🟠 ৭. হলুদের থেপলা
গুজরাতি এই বিশেষ থেপলায় ময়ানের সঙ্গে মেশানো হয় কাঁচা হলুদ, মেথি পাতা, জিরে ও গোলমরিচ। শীতের সকালের জন্য আদর্শ খাবার।
👉 কাঁচা হলুদ শুধু রান্নার উপকরণ নয়, এটি এক প্রাকৃতিক ওষুধও বটে। নিয়মিত খাদ্যতালিকায় রাখলে সুস্থতা থাকবে হাতের মুঠোয়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.