আগামী ১০ জুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মহাকাশে তৈরি হতে চলেছে এক গুরুত্বপূর্ণ গ্রহসংযোগ। ওইদিন বুধ ও শনি একে অপরের সঙ্গে ৯০ ডিগ্রি কোণে অবস্থান করবে, যার ফলে গঠিত হবে বিশেষ ‘কেন্দ্র দৃষ্টি যোগ’। জ্যোতিষবিদদের মতে, এই যোগের প্রভাব সব রাশির উপর পড়লেও কয়েকটি রাশির জাতকদের জীবনে তা নেতিবাচক পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষ করে আর্থিক সমস্যা, পারিবারিক অশান্তি ও কর্মক্ষেত্রে চাপ বাড়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে।
মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য এই সময়টা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। চাকরিজীবীদের কর্মস্থলে চাপ ও সহকর্মীদের সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। ব্যবসায়ীদের বড় অঙ্কের বিনিয়োগ বা আর্থিক লেনদেনে সতর্ক থাকা প্রয়োজন, কারণ ক্ষতির আশঙ্কা রয়েছে। পারিবারিক সম্পর্কেও টানাপোড়েন দেখা দিতে পারে। বিশেষ করে বাবার সঙ্গে মতের অমিল বাড়তে পারে। দাম্পত্য জীবনেও ছোটখাটো বিষয় বড় ঝামেলার কারণ হতে পারে।
কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রেও অনিশ্চয়তা ও মানসিক চাপ বাড়ার ইঙ্গিত রয়েছে। পরিবারে জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে ভাই-বোনদের সঙ্গে বিরোধ তৈরি হতে পারে। আইনি জটিলতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যারা রিয়েল এস্টেট বা সম্পত্তি কেনাবেচার সঙ্গে যুক্ত, তাঁদের এই সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে।
সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় প্রত্যাশিত লাভ না হওয়ায় হতাশা বাড়তে পারে। বিশেষ করে জমি, নির্মাণ বা প্রোমোটিং সংক্রান্ত কাজের সঙ্গে যুক্তদের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সবদিক যাচাই করা জরুরি। লোহা বা স্ক্র্যাপ ব্যবসার সঙ্গে যুক্তদেরও আর্থিক ঝুঁকি এড়াতে সাবধানে পদক্ষেপ করতে হবে।
বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের ব্যবসায় ওঠানামা দেখা দিতে পারে। আর্থিক ক্ষতির পাশাপাশি পারিবারিক সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। পৈতৃক সম্পত্তি বা জমিজমা সংক্রান্ত বিষয়ে বড় সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কাও রয়েছে। তাই এই সময়ে আবেগের বদলে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়াই শ্রেয় বলে মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের অবস্থান মানুষের জীবনে নানা প্রভাব ফেলতে পারে বলে বিশ্বাস করা হয়। তবে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি বিচার করাও সমান জরুরি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.