Ishaa: ল্যাভেন্ডার রঙে খিলখিলিয়ে উঠলেন অভিনেত্রী ইশা, দেখুন তার মনমাতানো ছবি

Ishaa: সম্প্রতি এবার ল্যাভেন্ডার রঙে ঝলমল করে উঠলেন অভিনেত্রী ইশা সাহা (Ishaa)৷ তার সেই স্নিগ্ধ রূপ দেখে মুগ্ধ হয়েছেন সকলে। সময়ের সাথে সাথে এই অভিনেত্রীর বয়স যেন ক্রমাগত কমছে। কারণ, এখনো পর্যন্ত চেহারায় বয়সের ছাপ থাবা বসাতে পারেনি। নেপথ্যে রয়েছে নিয়মিত শরীরচর্চা।

সকলেই জানেন একান্তে সময় কাটাতে ভীষণই পছন্দ করেন এই অভিনেত্রী। সময় পেলে নিজের ছন্দে কিছুটা সময় কাটিয়ে নেন তিনি। সেরকমই একান্ত সময় যাপনে ব্রতী হয়েছিলেন অভিনেত্রী। যেখানে তার পরনে ছিল ল্যাভেন্ডার রঙের একটি পোশাক এবং তার ওপরে সাদা ডেনিম।

ঠিক যেন কিশোরীর মতোন আনমনা অবস্থায় দেখা গিয়েছে তাকে। আবার কখনো খিলখিলিয়ে উঠেছেন আপন ছন্দে। পোস্ট করতেই সেই ছবিগুলি নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন। একইসাথে তার এই সৌন্দর্য্যের রহস্য জানতেও প্রশ্ন করেছেন অনেকে।

উল্লেখযোগ্য, বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘সপ্তডিঙার গুপ্তধন’এর শ্যুটিংয়ে। কিছুদিন আগে এই সিনেমার শুভ মহরতের বেশ কিছু মুহূর্ত তিনি ভাগ করে নিয়েছিলেন সকলের সাথে। যেখানে সিনেমার সমস্ত কলাকুশলীদের দেখা গিয়েছিল।

সিনেমায় অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী-সহ প্রমুখ কলাকুশলীরা। মূলত সোনা দা সিরিজের এটি পরবর্তী সিনেমা। অনেকেই জানেন এই সিরিজে মূলত প্রাচীন রহস্য ভেদ করা হয়। ইতিমধ্যে সিরিজটির বেশ কিছু সিনেমা দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। মনে করা হচ্ছে এই সিনেমাটিও সেটি করতে পারবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক