যাদবপুরের ছাত্র সোহম পাত্র ট্রেন থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন। মেদিনীপুরে কংসাবতী নদী থেকে উদ্ধার দেহ, মানসিক অবসাদে আত্মহত্যার আশঙ্কা।
পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক ঘটনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহম পাত্রের দেহ উদ্ধার হয়েছে কংসাবতী নদী থেকে। বছর কুড়ির সোহম তৃতীয় বর্ষের কলা বিভাগের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি বাঁকুড়ায়।
মঙ্গলবার মায়ের সঙ্গে হাওড়া-আদ্রা এক্সপ্রেসে চেপে বাড়ি ফিরছিলেন সোহম। ট্রেন মেদিনীপুর স্টেশনে ঢোকার আগে কাসাই হল্টের কাছে গতিবেগ কিছুটা কমে আসে। ঠিক তখনই শৌচালয়ে যান তাঁর মা। বেরিয়ে দেখেন ছেলে নেই। সহযাত্রীদের কাছ থেকে জানতে পারেন, সোহমকে ট্রেনের দরজার কাছে যেতে দেখা গিয়েছিল।
রাতভর খোঁজ চালানোর পর বুধবার সকালে কাঁসাই নদীতে ভেসে ওঠে তাঁর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গুরগুরিপাল ও খড়গপুর টাউন থানার পুলিশ। সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ধারণা, মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা।
পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি, তবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় মহল এবং পরিবার গভীর শোকে মুহ্যমান।
#Medinipur #JadavpurUniversity #SohamPatra #TrainJump #KangsabatiRiver #WestBengalNews #StudentDeath #IndianRailways #SuicideCase #BreakingNews

Hello, I am BB. I have been working in blogging for more than four years.