শীত এলেই বাঙালির ঘরে ঘরে গুড়ের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে। নতুন গুড় মানেই পিঠেপুলি, পায়েস আর উৎসবের আমেজ। কিন্তু শুধু স্বাদের আনন্দেই সীমাবদ্ধ নয় এই প্রাকৃতিক মিষ্টি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গুড় এমন এক উপাদান, যা জীবনের আর্থিক সংকট, কর্মক্ষেত্রের বাধা এমনকি দাম্পত্য সমস্যারও সমাধানে সহায়ক হতে পারে।
জ্যোতিষ মতে গুড় সূর্য ও বৃহস্পতির শক্তির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এই দুই গ্রহ জীবনে আত্মবিশ্বাস, উন্নতি, সম্মান ও অর্থপ্রাপ্তির প্রতীক। যাঁদের কোষ্ঠীতে সূর্য দুর্বল, তাঁদের জীবনে আত্মবিশ্বাসের ঘাটতি, কাজের স্থবিরতা ও মানসিক ক্লান্তি দেখা যায়। প্রতিদিন সকালে অল্প গুড় জল দিয়ে খেলে সূর্যের শক্তি সক্রিয় হয় এবং ধীরে ধীরে জীবনে গতি ফিরে আসে।
অনেক মানুষের জীবনে আর্থিক অচলাবস্থার বড় কারণ আটকে থাকা টাকা বা ঋণের চাপ। জ্যোতিষ মতে গুড় ও হলুদের সংমিশ্রণ অর্থপ্রবাহ সচল করতে সাহায্য করে। নির্দিষ্ট নিয়মে কয়েকদিন এই প্রতিকার করলে হঠাৎ করে আর্থিক পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যায়। বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে এটি লাভজনক বলে মনে করা হয়।
বৃহস্পতি গ্রহকে ধন, জ্ঞান ও সমৃদ্ধির কারক বলা হয়। বৃহস্পতির কৃপা পেতে বৃহস্পতিবার গুড় ও ছোলা গরুকে খাওয়ানো অত্যন্ত শুভ। এতে ধীরে ধীরে জীবনে স্থায়ী আর্থিক স্থিতি আসে এবং অপ্রত্যাশিত খরচ কমে যায়।
আরও পড়ুন:New Year 2026: রাহুর প্রভাবে তছনছ হতে পারে জীবন, সতর্ক থাকুন এই দুই রাশি
আরও পড়ুন:সূর্য–চন্দ্রের যুগলবন্দিতে খুলছে সৌভাগ্যের দুয়ার, ৩ রাশির জীবনে আসছে ‘গোল্ডেন টাইম’
চাকরি বা কর্মজীবনে যারা দীর্ঘদিন ধরে অগ্রগতির অপেক্ষায় রয়েছেন, তাঁদের জন্যও গুড় কার্যকর। প্রতিদিন সকালে তাজা রুটির সঙ্গে সামান্য গুড় গরুকে খাওয়ালে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসে বলে বিশ্বাস। এতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয় এবং পদোন্নতির যোগ তৈরি হয়।
বিয়ে সংক্রান্ত সমস্যায়ও গুড়ের ব্যবহার প্রচলিত। বারবার বিয়েতে বাধা আসলে বা উপযুক্ত পাত্র–পাত্রী না মিললে বৃহস্পতিবার গুড় দিয়ে বিশেষ টোটকা করলে সম্পর্কের জট খুলতে পারে বলে বিশ্বাস করা হয়।
আরও পড়ুন:Lifestyle : শীতে স্নানের জলে এই উপাদানগুলি মেশালেই খুলে যেতে পারে সৌভাগ্যের দরজা!
আরও পড়ুন:Vastu: ভালো আয় সত্ত্বেও টাকা টেকে না? বাস্তুশাস্ত্র বলছে, বাড়ির এই জায়গাগুলিতে টাকা রাখলেই নষ্ট হয় সঞ্চয়
এছাড়াও সংসারে সুখ, শান্তি ও ঐশ্বর্য বজায় রাখতে বৃহস্পতিবার বা শুক্রবার লাল কাপড়ে গুড় বেঁধে মা লক্ষ্মীর পায়ের কাছে রাখার প্রথা রয়েছে। এতে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে এবং মানসিক শান্তি বজায় থাকে।
সব মিলিয়ে বলা যায়, শীতের নতুন গুড় কেবল স্বাদের জন্য নয়, বিশ্বাস ও নিয়ম মেনে ব্যবহার করলে জীবনের বহু জটিল সমস্যার সমাধান দিতে পারে। অর্থভাগ্য থেকে শুরু করে মানসিক শান্তি—সব ক্ষেত্রেই গুড় হতে পারে এক আশ্চর্য সহায়ক। তাই প্রতিদিনের জীবনে একটু বিশ্বাস আর নিয়মের সঙ্গে গুড়কে জায়গা দিলে জীবনের মিষ্টতা যে বহুগুণ বাড়বে, তা বলাই যায়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.