বর্তমানে বেশ ব্যস্ত জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রায় একই সাথে দুটি সিনেমা মুক্তি। ‘আড়ি’ এবং ‘আমার বস্’। দুই ছবিতেই আকর্ষণের কেন্দ্রে রয়েছেন শ্রাবন্তী। অনেক বছর পর ‘আড়ি’ ছবিতে আইটেম গানে নাচলেন শ্রাবন্তী। ইতিমধ্যেই শ্রাবন্তীর ‘ডাকাত পড়েছে’ গানটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশপাশি ‘আমার বস্’ ছবিতে অভিনেত্রী শ্রাবন্তী ধরা দিলেন সাহসী অবতারে। অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ছবিতে অভিনেত্রী শ্রাবন্তীর খোলা পিঠে প্রেমের অন্তরঙ্গ মুহূর্তে কবিতা লিখছেন। অভিনেত্রীকে পর্দায় এর আগে এমন সাহসী পদক্ষেপ করতে দেখা যায়নি। ইতিমধ্যেই সেই দৃশ্য নিয়ে চারিদিকে শুরু হয়েছে ফিসফাস। অন্যদিকে নায়িকা অবশ্য আপ্লুত এমন একটি চরিত্র পেয়ে।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.