নিজের প্রশংসায় নিজেই পঞ্চমুখ, মুখ খুললেই বিতর্ক। এবার তো নিজেকে প্রায় দেবী তকমা দিয়ে ফেললেন উর্বশী রৌতেলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর নাম মন্দির রয়েছে, আর সেই মন্দিরে তিনি দেবী রূপে পূজিত হন। অভিনেত্রী উর্বশীর এই মন্তব্য শুনে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি ধেয়ে আসছে কটাক্ষ। সম্প্রতি উর্বশীর এই মন্তব্যের নিন্দা করলেন রশ্মি দেসাই। উত্তরাখণ্ডে তাঁর নামে একটি মন্দির আছে, এমনটা দাবি দাবি করেছেন উর্বশী। বদ্রীনাথ মন্দিরের কাছাকাছিই নাকি অবস্থিত ‘উর্বশী মন্দির’। এই প্রসঙ্গে অভিনেত্রী উর্বশী জানিয়েছেন, ‘আমার নামে একটি মন্দির আছে উত্তরাখণ্ডে। কেউ যদি বদ্রীনাথ আসেন, সেই মন্দিরের ঠিক পাশেই রয়েছে ‘উর্বশী মন্দির।’ অনুরাগীরা তাঁর উদ্দেশ্যে এই মন্দির গড়েছেন বলেই দাবি তাঁর।
উল্লেখ না করলেই নয়, উত্তরাখণ্ডের বামনি গ্রামে সত্যিই রয়েছে উর্বশী মন্দির। স্থানীয় সূত্র মারফত খবর, হিন্দু পুরাণে উল্লিখিত দেবী উর্বশীকে পুজো করা হয় এই মন্দিরে। কিন্তু এর সঙ্গে অভিনেত্রী উর্বশী রৌতেলার বিন্দু মাত্র যোগ নেই। বামনি গ্রাম বাসিরা এই দেবীর পুজো করেন। তাই তাঁরা অভিনেত্রী উর্বশী রৌতেলার মন্তব্যের ঘোর বিরোধিতা করেছেন এবং তাঁরা দাবি করেছেন, অবিলম্বে ক্ষমা চাইতে হবে অভিনেত্রীকে।
সম্প্রতি উর্বশীর এই মন্তব্য সমাজিক মাধ্যমে তুলে ধরে রশ্মি লিখেছেন, ‘সত্যিই অবাক লাগে, এই ধরনের নির্বোধ মন্তব্যের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না। তিনি আরও যোগ করেছেন, ভারতে হিন্দু ধর্ম যেন রসিকতায় পরিণত হয়ে গেছে। ভারতের প্রতিনিধিত্ব করে ইচ্ছে করে এই সব অর্থহীন কথা বলছেন। দয়া করে ধর্মের নামে এই খেলা খেলবেন না।’
আরও পড়ুনউর্বশীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ উত্তরাখণ্ডের দু’টি পুরোহিত সংগঠন

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.