ধর্মের নামে নারীর শরীর পাহারা বন্ধ হোক! করিনার সমর্থনে বিস্ফোরক তসলিমা

দিওয়ালির সাজে বিশেষ একটি পান্নার লকেট পরেই বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। অভিনেত্রীর গলায় থাকা ঐতিহাসিক গয়নাটিতে খোদাই করা রয়েছে পবিত্র কোরানের আয়াতুল কুরসি। আর সেই লকেট পরে দিওয়ালি উদযাপন করায় আপত্তি তুলেছেন মুসলিম সম্প্রদায়ের একাংশ। এমনকি করিনাকে আইনি নোটিস পাঠিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও উঠেছে। এই বিতর্কের মধ্যেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে সরব হলেন লেখিকা তসলিমা নাসরিন। ধর্মের নামে নারীদের পোশাক ও শরীর নিয়ে নজরদারির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

প্রতি বছরই দিওয়ালিতে নিজের সাজপোশাক নিয়ে চর্চায় থাকেন করিনা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবারের সাজের অন্যতম আকর্ষণ ছিল একটি দুর্মূল্য পান্নার লকেট। জানা গিয়েছে, প্রায় ৩০ ক্যারেটের এই ঐতিহাসিক গয়নাটি একসময় ভোপালের নবাব পরিবারের সম্পত্তি ছিল। সইফ আলি খানের সঙ্গে বিয়ের পর পারিবারিক সূত্রে লকেটটি পেয়েছেন করিনা। সেই লকেটেই খোদাই করা রয়েছে পবিত্র কোরানের আয়াতুল কুরসি।

কিন্তু দিওয়ালির মতো হিন্দু ধর্মীয় উৎসবে ওই লকেট পরায় আপত্তি জানিয়েছেন মুসলিম সম্প্রদায়ের একাংশ। বিষয়টি নিয়ে বিতর্ক আরও বাড়িয়ে কংগ্রেস নেতা তথা সমাজকর্মী আব্বাস হাফিজ করিনাকে আইনি নোটিস পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর দাবি, অভিনেত্রীকে ওই ছবি সরিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আরও আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন লেখিকা তসলিমা নাসরিন। সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, একটি পবিত্র ধর্মীয় আয়াত খোদাই করা লকেট গলায় পরলেই বা কী সমস্যা? তাঁর মতে, পাথরের গায়ে খোদাই করা অক্ষরের সম্মান রক্ষার নামে একজন নারীর ব্যক্তিগত স্বাধীনতা ও মর্যাদাকে আঘাত করা হচ্ছে।

তসলিমার বক্তব্য, ধর্মের স্বঘোষিত রক্ষকেরা অনেক সময় এমন আচরণ করেন, যা অত্যন্ত হাস্যকর। করিনা পারিবারিক সূত্রে পাওয়া একটি ঐতিহাসিক গয়না পরেছেন। সেই কারণে তাঁকে ছবি মুছে ফেলতে বলা বা প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা কোনওভাবেই যুক্তিসঙ্গত নয়। লেখিকা আরও প্রশ্ন তুলেছেন, করিনার পোশাক কিংবা শরীরের দৃশ্যমান অংশ নিয়ে আপত্তির আসল কারণ কী? ধর্মের নামে নারীর শরীরের উপর এমন নজরদারি কেন? তাঁর মতে, একজন নারীর পোশাক, গয়না কিংবা ব্যক্তিগত সাজপোশাকের স্বাধীনতা অন্য কারও ধর্মীয় অনুভূতির অজুহাতে কেড়ে নেওয়া যায় না।

আব্বাস হাফিজের উদ্দেশেও কড়া বার্তা দিয়েছেন তসলিমা। তাঁর বক্তব্য, কেউ কোনও ধর্মীয় বিশ্বাসকে পবিত্র মনে করতেই পারেন। কিন্তু সেই বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দেওয়ার অধিকার কারও নেই। নিজের অনুভূতি আহত হয়েছে বলে অন্য একজন নারীর স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না। সবশেষে তসলিমা স্পষ্ট জানিয়েছেন, করিনার ক্ষমা চাওয়ার কোনও কারণ নেই। বরং একজন নারীর স্বাভাবিক সাজপোশাককে অপরাধ হিসেবে তুলে ধরার চেষ্টা যাঁরা করছেন, ক্ষমা চাওয়া উচিত তাঁদেরই। ধর্মের নামে নারীর শরীর নিয়ে পাহারাদারি, ভয় দেখানো এবং ক্ষমা আদায়ের প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন বলেই মনে করেন লেখিকা।

‘কেমন স্বামী, বউ সামলাতে পারেন না?’ ‘টক্সিক’-এর যৌনদৃশ্য নিয়ে বিতর্ক, অবশেষে মুখ খুললেন সিদ্ধার্থ-কিয়ারা
‘কেমন স্বামী, বউ সামলাতে পারেন না?’ ‘টক্সিক’-এর যৌনদৃশ্য নিয়ে বিতর্ক, অবশেষে মুখ খুললেন সিদ্ধার্থ-কিয়ারা

একটি ঐতিহাসিক পারিবারিক গয়না ঘিরে শুরু হওয়া এই বিতর্কে এখন নজর রয়েছে বলিউডের পাশাপাশি সামাজিক মাধ্যমেও। করিনা বা তাঁর পরিবারের তরফে এই বিতর্ক নিয়ে কোনও প্রতিক্রিয়া সামনে আসে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন অনুরাগীরা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক