দিদি করিশ্মা কাপুরের জন্মদিনে তার উদ্দেশ্য বিশেষ বার্তা বোন তথা অভিনেত্রী করিনা কাপুর খানের। শুধুমাত্র বোন নয় বরং প্রিয় বন্ধু এবং মা হিসেবে আখ্যা দিলেন তাকে। আমরা সকলেই জানি দুই বোনের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক থাকে। বড় দিদি মায়ের মতোই আগলে রাখেন ছোট বোনকে।
যতই কঠিন সময় বা কঠিন পরিস্থিতি আসুক না কেন একে অপরের ঢাল হয়ে দাঁড়াতে দেখা যায় তাদের। ব্যতিক্রম হয়নি এই অভিনেত্রীদের ক্ষেত্রেও। ছোট থেকেই তাদের মধ্যে নিবিড় ভালোবাসা সম্পর্ক রয়েছে। এরপর জীবনে এসেছে একাধিক চড়াই-উতরাই। তবে কখনোই একে অপরের হাত ছাড়েননি তারা।
২৫ শে জুন দিদির জন্মদিন। এদিন দিদি এবং স্বামী সঈফ আলী খানের পুরনো দিনের একটি ছবি পোস্ট করেছেন করিনা। ক্যাপশনে লিখেছেন, ‘তোমাদের এই ছবিটা আমার কাছে সবথেকে প্রিয়। এই ব্রহ্মাণ্ডের সবথেকে শক্তিশালী নারীর প্রতি। এই বছরটা আমাদের জন্য অনেক কঠিন ছিল। তবে তুমি জানোই যে কঠিন সময় চিরস্থায়ী হয় না। তবে শক্তিশালী বোনেরা হয়। আমার দিদি, আমার প্রিয় বন্ধু, আমার মায়ের প্রতি। শুভ জন্মদিন আমার লোলো।’
এই পোস্ট করার পর করিশ্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মালাইকা অরোরা, আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে বলিউডের অন্যান্য তারকারাও। আসলে এই বছরটা বেশ কঠিন অভিনেত্রীর জন্য। কারণ, কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে তার প্রাক্তন স্বামীর সঞ্জয় কাপুরের।
যদিও ২০১৬ সালে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাদের। তবুও একসময় যার সাথে ১৩ টা বছর সংসার করেছেন তার অকস্মাৎ মৃত্যু মেনে নেওয়া বেশ কঠিন ব্যাপার। যদিও সমস্ত কঠিন পরিস্থিতি পেরিয়ে এগিয়ে যেতে হয় মানুষকে। সেই শক্তিশালী বার্তাই দিদির প্রতি তুলে ধরেছেন করিনা।

Sudeshna has been writing entertainment reports since 2021.