Kiara Advani: মা হওয়ার পর ফের ঘাম ঝড়ানো লুকে ধরা দিলেন কিয়ারা আডবানি

মাতৃত্বের আনন্দ উপভোগের পর পাঁচ মাস বাদে অবশেষে জনসমক্ষে দেখা মিলল বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানির (Kiara Advani) । সোমবার সকালে ইঙ্গিত দিয়েছিলেন কাজে ফেরার, আর কিছুক্ষণের মধ্যেই মুম্বইয়ের এক শুটিং সেটে ধরা পড়লেন ক্যামেরায়। অন্তঃসত্ত্বা অবস্থায় পাঁচ মাস অবধি কাজ করা এই অভিনেত্রী মাতৃত্বকালীন বিরতির পর প্রথমবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় পা রাখলেন।

দিনের শুরুতেই কিয়ারা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখেন, “The next chapter will be even fiercer. Let’s get to work.” মুহূর্তেই তা জল্পনা বাড়িয়ে দেয়। অনুরাগীরা বুঝে যান—কাজে ফেরার প্রস্তুতি সম্পূর্ণ। আর বেলা বাড়তেই সেই প্রত্যাশাই পূরণ হয়।

সোমবার শুটিং সেটে দেখা গেল উষ্ণ ও আত্মবিশ্বাসী মুডে অভিনেত্রীকে। পরনে কাঁধখোলা ডেনিম শার্ট ও শর্টস, চেহারায় রোশনাই—মাতৃত্বের পরে যেন তাঁর লাবণ্য আরও বেড়ে গেছে। মেদহীন ছিপছিপে গড়ন ফেরানোয় তাঁর রুপোলি পর্দায় কামব্যাকও যেন হয়ে উঠল আরও আকর্ষণীয়। ফটোশিকারিদের ক্যামেরা যখন একের পর এক ক্লিক করছে, তখন হাসিমুখেই সকলকে অভিবাদন জানান ‘সুপারমম’ কিয়ারা।

শুধু অভিবাদনই নয়, ফটোশিকারিদের সঙ্গে কথোপকথনের মাঝেই উঠে আসে তাঁর ফুটফুটে মেয়ের প্রসঙ্গ। পাঁচ মাস আগে জন্ম নেয় কিয়ারা–সিদ্ধার্থ মালহোত্রা দম্পতির প্রথম সন্তান। পাপারাজ্জিরা যখন ছোট্ট শিশুটির খবর জানতে চান, তখনও হাসিমুখে অভিনেত্রী হাতের ইশারায় জানান, “মেয়ে খুবই ভালো আছে।”

আরও পড়ুন
‘বৃন্দাবন বিলাসিনী’-তে ফিরছেন দীপান্বিতা! কৃষ–রুক্মিণীর বিয়েতে বিস্ফোরক মোড়

গত ১৫ জুলাই জন্ম নেওয়া কন্যাসন্তানের বয়স এই মুহূর্তে প্রায় পাঁচ মাস। সম্প্রতি তাঁরা মেয়ের নাম প্রকাশ্যে আনেন—সারায়া মালহোত্রা। জানা যায়, ‘Sarah’ শব্দের হিব্রু উৎস থেকে অনুপ্রাণিত হয়ে এই নাম রেখেছেন কিয়ারা ও সিদ্ধার্থ। যার অর্থ—ঈশ্বরকৃত আশীর্বাদধন্যা রাজকন্যে।

আরও পড়ুন
আর্যস্যারের রোম্যান্সে মজে নেটপাড়া! জীতু কমলের স্বীকারোক্তিতে নতুন আলোচনার ঝড়

মাতৃত্বকালীন সময় উপভোগ করার পর এবার সক্রিয়ভাবে কাজে ফিরতে প্রস্তুত কিয়ারা। সোমবারের শুট ছিল একটি বিজ্ঞাপনী ভিডিওর। তাতে অংশগ্রহণের আগে ও পরে যেভাবে তিনি স্বাভাবিকভাবে পাপারাজ্জিদের সঙ্গে কথা বলেছেন, তাতে পরিষ্কার—কিয়ারা নতুন অধ্যায়কে স্বাগত জানাতে মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত।

অভিনেত্রীর উপস্থিতি ও তাঁর নতুন লুক ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠেছে তাঁর সেটে ফেরা, সাজপোশাক ও মেয়ের প্রতি তাঁর আন্তরিক মন্তব্য। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষায়—কবে বড় পর্দায় তাঁকে আবার চমক দেখাতে দেখা যাবে।

আরও পড়ুন
Hema-Dharmendra: প্রয়াত স্বামী ধর্মেন্দ্রর জন্মদিনে আবেগঘন পোস্ট হেমা মালিনীর: বললেন, ‘আমার জীবনের ভালোবাসা’

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক