Koel: কিছুদিন আগেই অবসর নিয়েছেন রাজনীতি থেকে, বলা ভালো রাজনীতিতে যোগ দেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই সেখান থেকে পদত্যাগ করেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel)। আর এবার বিদেশে উদযাপন করলেন পিতৃ দিবস। আসলে কিছুদিন আগে সপরিবারে বিদেশে পাড়ি দিয়েছেন তিনি।
শহরে এত সমালোচনা এত কটাক্ষের শিকার হয়েছেন যে কয়েকটা দিন ভালো মতোন বাঁচতে তারা বেছে নিয়েছেন বিদেশকেই। আর সেখান থেকে পোস্ট করলেন একগুচ্ছ ছবি। যেখানে দেখা যাচ্ছে বাবা-মায়ের সাথে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘আজ ও প্রতিদিন পিতৃ দিবসের শুভেচ্ছা।’
বাবা-মায়ের অবদান কখনো ভাষায় বা কোনো অনুষ্ঠান উদযাপন করে প্রকাশ করা যায় না। তাই একটি নির্দিষ্ট দিন তাদের এই গুরুত্ব নির্ধারণ করতে অপারগ৷ তবুও ২১শে জুন দিনটিকে উৎসর্গ করা হয়েছে পৃথিবীর সমস্ত বাবাদের নামে। আর তাই এই বিশেষ দিনে বাবার প্রতি আরো একটু ভালোবাসা জাহির করেছেন অভিনেত্রী।
ছবিগুলো পোস্ট করতেই তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকে তাদের জন্য শুভকামনা জানিয়েছেন এবং তার বাবার সুস্থতা কামনা করেছেন। কারণ, বয়স হয়েছে রঞ্জিত মল্লিকের আর হয়তো খুব বেশি সময় নেই পৃথিবীতে। তাই পরিবারের সাথে আনন্দ করে কাটাচ্ছেন দিন।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভার সদস্য পদ পেয়েছিলেন অভিনেত্রী। তবে কয়েক মাসের মধ্যেই পালাবদল হয় রাজ্যের। এক কথায় দলটি বিলুপ্ত হয়ে গিয়েছে রাজনৈতিক ইতিহাস থেকে। এরপরই সুযোগ বুঝে পদত্যাগ করেছেন তিনি।

Sudeshna has been writing entertainment reports since 2021.