Koel: দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্য ‘দেবী’ পুরস্কারে ভূষিতা হলেন টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নিয়েছেন সকলের সাথে। আমরা সকলেই জানি অনেক বছর ধরে তিনি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন।
বাবার হাত ধরে প্রবেশ করলেও ক্রমাগত অক্লান্ত পরিশ্রম করে নিজের জায়গা ধরে রেখেছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। আসলে শুরুটা সহজ হলেও নিজের জায়গা ধরে রাখা মোটেই সহজ ছিল না। আর এই সমস্ত কারণের জন্যই তাকে এই বিশেষ সম্মানে সম্মানিত করা হলো।
মূলত সমাজের বিভিন্ন স্তরের সাথে যুক্ত মহিলাদের এই সম্মান দেওয়া হয়। প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এই ‘দেবী’ পুরস্কার তুলে দেওয়া হয় সে সমস্ত মহিলাদের হাতে। এবারের সংস্করণে নাম ছিল কোয়েলের। এদিন টলিউডের অন্যতম সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির হাত থেকে তিনি এই পুরস্কার লাভ করেছেন।
সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘দেবী পুরষ্কার গ্রহণ করতে পেরে সম্মানিত এবং বিনীত। আমার দর্শকদের তাদের সমস্ত আশীর্বাদ এবং ভালোবাসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।’ যা দেখার পর তাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন ভক্তরা।
তার আগামী জীবনের জন্য শুভকামনা জানাতে দেখা গিয়েছে। অন্যদিকে বেশ কিছু সময় ধরে চর্চায় রয়েছেন অভিনেত্রী। যেহেতু তিনি রাজ্যের শাসক দলে নাম লিখিয়েছেন সেহেতু তাকে নিয়ে নানান সমালোচনা হয়েছে। অনেকেই বলছেন তিনি অভিনয়ের ক্ষেত্রেই ভালো ছিলেন রাজনীতিতে আসা তার উচিত হয়নি। যদিও কোয়েল বলেছেন তিনি দেশের সেবা করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.