Koel: সিঁদুরে রাঙা অভিনেত্রী কোয়েল, ভাগ করে নিলেন বিজয়ার মূহুর্তগুলি

Koel: দেখতে দেখতে পুজো শেষ, বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতে উঠলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel)। একইসাথে দেখা গেল তাদের পরিবারের অন্যান্য সদস্যদের। বিগত ১০০ বছর ধরে মল্লিক বাড়িতে দুর্গাপুজোর প্রচলন রয়েছে। এই বছরও মহা-আড়ম্বরের সাথে মায়ের আরাধনা করেছে গোটা মল্লিক পরিবার।

পুজোর প্রত্যেকদিন নানা ছবি ও ভিডিও অভিনেত্রী পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এমনকি এই প্রথমবার তার মেয়ে কাব্যকে জনসমক্ষে এনেছেন তিনি। দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল। আর বিজয়া দশমী মানেই সকলের সাথে সিঁদুর খেলায় মেতে ওঠা।

এদিন অভিনেত্রীকে একটি লাল-সাদা শাড়িতে দেখা গিয়েছে। মা, বাবা, স্বামী প্রত্যেককে সিঁদুর মাখিয়েছেন তিনি। এছাড়া ছেলের সাথে একটি মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করেছেন। সবমিলিয়ে বলতে গেলে দশমী ভরপুর উপভোগ করেছেন অভিনেত্রী। যা বেশ পছন্দ করেছেন নেটিজেনরা।

উল্লেখযোগ্য, কলকাতার বিখ্যাত সব পুজো থাকা সত্ত্বেও কোয়েল কিন্তু পুজোর কয়েকটা দিন নিজের বাড়িতেই কাটান। সকলে মিলে হইহই করে পুজোর দিনগুলি পার করে দেন। যেখানে অন্যান্য তারকারা প্যান্ডেলে ঘুরে বেড়ান তেমনটা করতে দেখা যায় না তাকে। এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে।

অন্যদিকে যদি আমরা পরবর্তী কাজ দেখি তাহলে তাকে দেখা যাবে ‘স্বার্থপর’ সিনেমায়। যেখানে দুই-ভাই বোনের সম্পর্কে টানাপোড়েন ফুটে উঠবে। সিনেমায় তার দাদার ভূমিকায় দেখা যাবে কৌশিক সেনকে। এছাড়া তার বাবা রঞ্জিত মল্লিককে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক