Koel: সকলের উদ্দেশ্যে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel)। হয়তো অনেকেই জানেন, সারাজীবন যত্ন, সহানুভূতি ও ভালোবাসায় বিশ্বাস করে এসেছেন এই অভিনেত্রী। তাই তো কোনো সময় সমালোচনা বা বিতর্কের মধ্যে থাকেন না তিনি; বরং পরিবারের সাথে শান্তিতে জীবনযাপন করেন।
নতুন বছর উপলক্ষ্যে বিশেষ এক অঙ্গীকার নিয়েছেন তিনি। কীভাবে আগামী বছরটা কাটাবেন তার পরিকল্পনা করে ফেলেছেন অভিনেত্রী। এদিন সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে তাকে খুবই সাধারণ সাজে দেখা গিয়েছে। ঠিক যেন অল্প বয়সের কিশোরীর মতো সরলতা দেখা গেছে চোখে-মুখে।
আর ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আসুন আমরা আমাদের গ্রহ এবং মানবতাকে বাঁচানোর অঙ্গীকার করি। ভালোবাসা, যত্ন, দয়া এবং সহানুভূতির সাথে।’ যা দেখার পর ভক্তরা তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এবং আগামী বছরের জন্য শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি। বিভিন্ন সিনেমার প্রচারের পাশাপাশি তার নিজস্ব মুহূর্তগুলোও ভাগ করেন সকলের সাথে। যেমন, পরপর দুটি সিনেমার প্রচারে দেখা গিয়েছিল তাকে। প্রথমবার তাকে দেখা গিয়েছিল ‘স্বার্থপর’ সিনেমায়, যা বেশ পছন্দ করেছেন ভক্তরা।
তারপর বড়দিনে মুক্তি পেয়েছে তার গোয়েন্দা সিনেমা ‘একটি খুনীর সন্ধানে মিতিন’। সুচিত্রা ভট্টাচার্য রচিত এই চরিত্রটিকে ইতিমধ্যে দর্শকেরা প্রচুর ভালোবাসা দিয়েছেন। তাইতো পরিচালক অরিন্দম শীল আরও একবার মিতিনকে পর্দায় নিয়ে এসেছেন এবং সেটিও পছন্দ করেছেন ভক্তরা।
#Koel #2026 #NewYear

Sudeshna has been writing entertainment reports since 2021.