Koel: মনোনয়নপত্র জমা দিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel)। সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে উঠে এসেছে তারই ছবি। হয়তো অনেকেই জানেন সম্প্রতি রাজনীতিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী। পশ্চিমবঙ্গের শাসক দল অর্থাৎ তৃণমূলের খাতাতেই নাম লিখিয়েছেন তিনি।
আসন্ন রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে তৃণমূলের পক্ষ থেকে তার নাম ঘোষণা করা হয়েছে। একইসাথে রয়েছেন মন্ত্রী বাবুল সুপ্রিয়, বাংলার প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, সিনিয়র অ্যাডভোকেট মেনকা গুরুস্বামী। নির্বাচন কমিশন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যের ৩৭ টি রাজ্যসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ই মার্চ।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল একাউন্ট থেকে পোস্ট করা হয়, ‘আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী এবং কোয়েল মল্লিকের প্রার্থীতা ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। আমরা তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তারা তৃণমূলের স্থিতিস্থাপকতার স্থায়ী উত্তরাধিকার এবং প্রতিটি ভারতীয়ের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য তাদের অটল প্রতিশ্রুতি বজায় রাখুক।’
বিষয়টি সামনে আসতেই সমালোচনার মুখে পড়তে হয়েছে কোয়েল মল্লিককে। অনুরাগীরা এই বিষয়টিকে মোটেই ভালো চোখে দেখেননি। তারা বলছেন যেখানে টলিউডের সমস্ত নায়ক-নায়িকারা রাজনীতিতে যোগ দিয়েছেন, সেখানে কোয়েল মল্লিক সকলের থেকে আলাদা ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনিও তাতেই জড়িয়ে পড়লেন।
যদিও উল্টো সুর কোয়েলের মুখে। তিনি তার রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে বলেন, ‘যদিও আমি এই বিষয়ে খুব বেশি একটা পরিকল্পনা করিনি। তবে অনেক আগে থেকেই ভাবতাম মানুষের জন্য, দেশের জন্য কাজ করবো। সেই সুযোগ পেয়ে আমি নিজেকে ভীষণ সৌভাগ্যবতী মনে করছি।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.