Anirban: আরো একবার আদ্যপ্রান্ত বাঙালী সাজে সকলকে মুগ্ধ করলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban)। তাকে এই রূপে দেখার পর ঝড় উঠেছে মহিলা অনুরাগীদের বুকে। সময় যতই যাচ্ছে এই অভিনেতার আভিজাত্য যেন ক্রমাগত বেড়েই চলেছে। একদিকে যেমন তিনি দুর্দান্ত অভিনেতা অন্যদিকে আদর্শ বাঙালী।
বরাবর বাংলা ভাষা এবং বাংলার ঐতিহ্যকে নিয়ে গৌরবান্বিত অনুভব করেন তিনি। সম্প্রতি তাকে বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবিতে দেখা গিয়েছে। কিছু বিশেষ মানুষের হাতে তৈরি করা এই পাঞ্জাবির কারুকার্য মুগ্ধ করেছে তাকে। তাইতো ছবিগুলি পোস্ট করে জানিয়েছেন কৃতজ্ঞতা।
এদিন তাকে সবুজ রঙের একটি পাঞ্জাবিতে দেখা গিয়েছে। যার ওপরে করা রয়েছে নিখুঁত শিল্পকর্ম। ধুতির ওপরে সেই পাঞ্জাবি তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছিল। হাসিমুখে বেশ কয়েকটি ছবি তুলতে দেখা গিয়েছে তাকে। যার ক্যাপশন লিখে দিয়েছেন লম্বা বার্তা, বেশিরভাগটাই কৃতজ্ঞতা।
শিল্পীদের প্রশংসা করে লিখেছেন, “শর্বরীদি’র পোশাক সবসময়ই বিশেষ। পরিধান ছাপিয়ে শিল্পকর্ম হিসেবেও তার জুড়ি মেলা ভার। সে শিল্প কীর্তির পরিমাপ আমার যোগ্যতায় কুলোয় না। কিন্তু এই পোশাক গায়ে উঠলেই মাতৃসমা মানুষটির মুখ, মানুষটির হাসি,কথা, মনের সবটুকু অংশ অধিকার করে ফেলে।”
‘দিদি আমাদের মধ্যে নেই, তবে তাঁর ভাবনা, শ্রম, উত্তরাধিকার তিনি রেশমী দি ও তাঁর দলবল এর যোগ্য কাঁধে দিয়ে গেছেন।
আর ক্যামেরার লেন্স বাগিয়ে ধরেছেন আর এক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী কৌন্তেয় দা ও তার সুযোগ্য ছাত্রেরা।
সকলকে অনেক ভালবাসা, কৃতজ্ঞতা।’

Sudeshna has been writing entertainment reports since 2021.