Koel: ছেলে কবীর ও মেয়ে কাব্যর সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন? সম্প্রতি সেই বিষয়েই কথা বলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel)। আমরা সকলেই জানি ভাইবোনের মধ্যে বরাবর খুনসুটির সম্পর্ক থাকে। ভাই বা দাদারা ক্রমাগত বিরক্ত করার চেষ্টা করে বোন বা দিদিদের। তবে এই সম্পর্ক অনেক মধুর।
সেরকমটাই হয়েছে কোয়েলের ছেলেমেয়ের ক্ষেত্রেও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয় তার দুই ছেলেমেয়ের সম্পর্ক কেমন? উত্তরে তিনি বলেন, ‘কাব্যর বয়স ১০ মাস, কবীরের বয়স ৫ বছর ৮ মাস। তো ব্যাপারটা হলো কবীরের মধ্যে এখন সেই দুষ্টু-বিচ্ছু বাচ্চার স্বভাবটা রয়েছে, যারা বোনের পেছনে লাগে।’
‘হয়তো কখনো এমন হলো বেচারা কাব্য টলমল করতে করতে দেওয়াল ধরে দাঁড়ানোর চেষ্টা করছে। পেছনে কবীর বল খেলছিলো, হঠাৎ করে এসেই সে ধপ করে তাকে ফেলে দিলো। কাব্য পড়ে গিয়ে বোঝার চেষ্টা করে হঠাৎ করে কী হলো? এবং সে হামাগুড়ি দিয়ে কবীরের পেছন পেছন যাওয়ার চেষ্টা করে। আমি এই সময় বুঝতে পারি না কবীরকে বকবো নাকি কাব্যকে দেখবো।’
তবে এসবের মধ্যেও সবথেকে ভালো ব্যাপারটি উল্লেখ করেছেন কোয়েল। তিনি বলেন এই সময়ে বাচ্চাদের মধ্যে ক্ষমা করার প্রবণতা থাকে। তারা ভুলে যায় এই মুহূর্তে কী হয়েছে। পরের মুহূর্তে আবার ঠিক হয়ে যায়। তারা জানে এখন যা হয়েছে হয়েছে পড়ে তো ওর সাথেই থাকতে হবে। ঈশ্বরের কাছে তিনি এও প্রার্থনা করেন সারাজীবন যেন এই ভালোবাসাই থাকে দু’জনের মধ্যে।
উল্লেখযোগ্য, দীর্ঘদিন পর বড়োপর্দায় ফিরেছেন অভিনেত্রী কোয়েল। ‘স্বার্থপর’ সিনেমার মাধ্যমে কামব্যাক করেছেন তিনি। যেখানে তার সাথে অভিনয় করেছেন বাবা রঞ্জিত মল্লিক, অভিনেতা কৌশিক সেন প্রমুখ। ভীষণই সাধারণ অথচ শক্তিশালী একটি গল্প নিয়ে তৈরি হয়েছে এই ‘স্বার্থপর।’
#Koel

Hello, I am SB. I have been working in blogging for more than five years.