একসময় ‘কফি উইথ করণ’ টক শো-এ এসে চরম সমালোচনার মুখে পড়েন ভারতের ক্রিকেট দলের জনপ্রিয় খেলোয়াড় হার্দিক পান্ডিয়া ও কে এল রাহুল। সেই শো-এর পর হটস্টার সেই পর্বটি সরিয়ে দিতে বাধ্য হয়। গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। এবার সেই বিষয় নিয়ে সম্প্রতি নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতী ক্রিকেট দলের ক্রিকেটার কে এল রাহুল।
২০১৯ সালে কে এল রাহুল ও হার্দিক পান্ডিয়া ‘কফি উইথ করণ’ টক শো-এ হাজির হয়েছিলেন। সে শো-এ আসার পর তারা দু’জনে কিছু সেক্সিস্ট মন্তব্য করে বসেন। আর একেবারেই ভালোভাবে নেয়নি নেট দুনিয়ার মানুষ। সকলেই সেই পর্বটির চরম সমালোচনা করতে শুরু করেন। দর্শকরা এতটাই ক্ষুদ্ধ হয়েছিলেন যার ফলে ডিজনি প্লাস হটস্টার পর্বটি সরিয়ে নিতে বাধ্য হয়।
সম্প্রতি নিখিল কামাতের শো-তে এসেছিলেন কে এল রাহুল। ২০১৯ সালের ঘটনার পর যে চরম সমালোচনার মুখে তাকে পড়তে হয় তারপর সেই বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ্যে জানাতে দেখা যায়নি তাকে। তবে এবার তিনি তা জানালেন। কে এল রাহুল বললেন, “ওই সাক্ষাৎকারটা আলাদাই ছিল। ওটা আমায় জীবনকে একদম পাল্টে দিয়েছে। আমূল পাল্টে দিয়েছে। আমি ভীষণ লাজুক, নম্র ছেলে ছিলাম।”
তার কথায়, “তারপর ভারতের জন্য খেলি। আত্মবিশ্বাসী হয়ে উঠি। এখন সবাই আমাকে চিনবে কারণ এখন একটা ঘরে একশো জন থাকলে আমি সবার সঙ্গে কথা বলব। কিন্তু এখন কেন জানি না আমি ওই সাক্ষাৎকারের পর খুব ভয় পেয়ে গেছি। আমি কখনও স্কুল কলেজে সাজা পাইনি। সাসপেন্ড হইনি। ওটাই প্রথম ছিল যখন আমি এত সমালোচনা শুনি। তখন অনুভব করি কী ভীষণ বাজে ছিল বিষয়টা।”

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.