Koushani: কিছুদিন আগেই ছিল তার জন্মদিন। সবকিছু ভালোভাবে মিটতেই সমস্ত ছবি ভাগ করে নিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি (Koushani)। যা দেখার পর এক কথায় মুগ্ধ হয়ে গিয়েছেন অনুরাগীরা। আমরা সকলেই জানি তারকাদের জন্মদিন ভীষণ ধুমধাম করে পালিত হয়।
কাছের মানুষ, বন্ধু-বান্ধব এমনকি অনুরাগীদের উপস্থিতিতে ভীষণে আড়ম্বরের সাথে পালন করা হয় এই বিশেষ দিনটি। সেরকমটাই হয়েছে কৌশানীর ক্ষেত্রেও। যেহেতু বর্তমানে তিনি নতুন সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন তাই জন্মদিনের দিন সিনেমার কলাকুশলীদের সাথে সমস্ত নিয়ম পালিত হয়েছিল।
তবে রাতে পার্টি হয়েছিল সকলের সাথে। এদিন সেই পার্টির সমস্ত ছবি ভাগ করে নিয়েছে অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি জমকালো লাল পোশাক। আর কেকটির মধ্যেও তার ছবি যোগ করা হয়েছিল তাকে দেখতে। তা স্পষ্ট হয়েছে ছবিতেই।
তাইতো পোস্ট করতেই বিভিন্ন প্রশংসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন সময়ের সাথে সাথে তার গ্ল্যামার যেন আরো বেড়ে চলেছে। বয়স বাড়ছে না কমছে তা বোঝার উপায় নেই। এছাড়াও তাকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানাতে ভোলেননি সকল দর্শকেরা।
উল্লেখ্য, জন্মদিনের দিন ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ সিনেমার সমস্ত কলাকুশলী এবং পরিচালক-প্রযোজকদের সাথে জন্মদিন পালন করেছেন তিনি। এছাড়া সাথে ছিলেন প্রিয় মানুষ বনি সেনগুপ্ত। ঘরোয়াভাবে তখন জন্মদিন পালন হলেও পরে পার্টির আয়োজন করা হয়। এক কথায় বলতে গেলে কাজ, সিনেমা মিলিয়ে বেশ ভালোই কাটাচ্ছেন জীবন।

Sudeshna has been writing entertainment reports since 2021.