Koushani: নজরকাড়া অবতারে কৌশানী মুখার্জি, ছকভাঙা সাজে মুগ্ধ করলেন অনুরাগীদের

Koushani: টলিপাড়ার পরিচিত মুখ কৌশানী মুখার্জি (Koushani) ফের নজর কাড়লেন তার সাম্প্রতিক ছবিতে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই ছবিতে একেবারে ভিন্ন মেজাজে ধরা দিয়েছেন অভিনেত্রী। চেনা সাজের বাইরে গিয়ে সাহসী প্রিন্টের পোশাকে তার এই লুক ইতিমধ্যেই অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ছবিতে কৌশানীকে দেখা যাচ্ছে প্রাণীছাপের নকশা করা স্টাইলিশ পোশাকে। পোশাকের সঙ্গে মানানসই খোলা চুল, কানের দুল এবং হালকা অথচ নজরকাড়া মেকআপ তার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। ক্যামেরার দিকে আত্মবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়ে অভিনেত্রীর পোজও বেশ প্রশংসা কুড়িয়েছে।

একইসঙ্গে ছবির আলো-আঁধারি আবহ তার সাজকে দিয়েছে আরও গ্ল্যামারাস মাত্রা। বাংলা বিনোদন জগতে অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও কৌশানী মুখার্জির আলাদা পরিচিতি রয়েছে। কখনও সাবেকি বাঙালি সাজ, আবার কখনও আধুনিক ওয়েস্টার্ন লুকে তাকে দেখা যায়।

নিজের স্টাইল নিয়ে বারবারই পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করেন অভিনেত্রী। কাজের দিক থেকেও কৌশানী বাংলা ছবির পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাঁ উপস্থিতিও বেশ সক্রিয়। নতুন ছবিতে তার এই ছকভাঙা লুক ফের বুঝিয়ে দিল, পর্দার বাইরেও নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়ে অনুরাগীদের চমকে দিতে তিনি যথেষ্ট সাবলীল।

অন্যদিকে যদি তার আগামী কাজ দেখি তাহলে তাকে দেখা যাবে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায়। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার টিজার এবং তার প্রথম লুক। যা দেখার পর দর্শকদের মনে উচ্ছ্বাস বেড়ে গিয়েছে বহুমাত্রায়। আবারও একটি শক্তিশালী চরিত্র নিয়ে হাজির হতে চলেছেন তিনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক