Lifestyle: চিউইং গামেই মুখের ক্যানসার রুখতে আশার আলো, নতুন গবেষণায় চাঞ্চল্য

মুখের ক্যানসারের চিকিৎসায় ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে একটি বিশেষ ধরনের চিউইং গাম। এমনই সম্ভাবনার কথা জানালেন আমেরিকার একদল গবেষক। তাঁদের দাবি, এই গাম শুধু মুখের দুর্গন্ধ দূর করবে না, বরং মুখগহ্বর ও গলা-ঘাড়ের ক্যানসারের জন্য দায়ী ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে লড়াই করতেও সক্ষম হতে পারে।

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ডেন্টাল মেডিসিনের গবেষকদের নেতৃত্বে তৈরি হয়েছে এই নতুন বায়োমেডিক্যাল চিউইং গাম। গবেষণায় সহযোগিতা করেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরাও। সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী Scientific Reports-এ এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

গবেষকদের মতে, মুখগহ্বর ও গলা-ঘাড়ের ক্যানসারের সঙ্গে কিছু নির্দিষ্ট ভাইরাস ও ব্যাক্টেরিয়ার সম্পর্ক রয়েছে। বিশেষ করে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV), Porphyromonas gingivalis এবং Fusobacterium nucleatum নামের জীবাণুগুলি দীর্ঘদিন মুখের লালায় সক্রিয় থাকলে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। এই জীবাণুগুলি মুখ থেকে গলা পর্যন্ত বিভিন্ন কোষে প্রভাব ফেলে অস্বাভাবিক কোষবৃদ্ধির কারণ হয়।

নতুন তৈরি চিউইং গামে ব্যবহার করা হয়েছে উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া বিশেষ প্রোটিন। গবেষক হেনরি ড্যানিয়েলের দাবি, এতে থাকা ‘FRIL’ নামের একটি প্রোটিন ক্ষতিকর ক্যানসার কোষের কার্যকলাপ কমাতে সাহায্য করতে পারে। পাশাপাশি এতে যোগ করা হয়েছে ‘প্রোটেগ্রিন’ নামে অ্যান্টি-মাইক্রোবিয়াল পেপটাইড, যা মুখের ভিতরে থাকা ক্ষতিকর ভাইরাস ও ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে কাজ করে।

গবেষণায় ক্যানসার আক্রান্ত রোগীদের লালার নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, এই গামের উপাদানগুলি প্রায় ৯৩ শতাংশ পর্যন্ত ক্ষতিকর জীবাণুর কার্যকারিতা কমিয়ে দিতে সক্ষম। শুধু তাই নয়, মুখের ছত্রাক সংক্রমণ প্রতিরোধেও এর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

বর্তমানে রোগীদের উপর এই গামের কার্যকারিতা নিয়ে আরও পরীক্ষা চলছে। সবকিছু সফল হলে ভবিষ্যতে মুখের ক্যানসারের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে আশা গবেষকদের। তবে চিকিৎসকেরা মনে করিয়ে দিচ্ছেন, গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এটি এখনই প্রচলিত ক্যানসার চিকিৎসার বিকল্প নয়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক