Koushani: তিনি সাধারণ মেয়ে নন বরং বিপ্লব! আত্মবিশ্বাসী পোস্ট কৌশানীর

Koushani: তিনি কোনো সাধারণ মেয়ে নন বরং একটা বিপ্লব! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে তেমনটাই জানালেন অভিনেত্রী কৌশানী (Koushani)। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটু বেশি সক্রিয় থাকছেন তিনি। বিশেষ করে সিনেমার প্রমোশন-সহ নিজের বিভিন্ন ফটোশ্যুট ভাগ করে নিচ্ছেন সেখানে।

বেশ কিছু ছবি তিনি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে একটি ঝলমলে রূপোলী পোশাকে সেজে উঠেছেন তিনি। খুব সম্ভবত কোনো নদী বা জলাশয়ের পাশে দাঁড়িয়ে এই ছবিগুলি তোলা হয়েছে। রাতের অন্ধকারে তিনি যেন ছড়িয়ে দিয়েছিলেন ঔজ্জ্বল্য।

ছবিগুলো পোস্ট করে একাধিক ভঙ্গিমায় পোজ দিতে দেখা গিয়েছে তাকে। সবেতেই তিনি দৃঢ় এবং আত্মবিশ্বাসী। আর ক্যাপশনে লিখেছেন, ‘সে কোনো সাধারণ মেয়ে নয় বরং একটা বিপ্লব।’ আসলেই তাই নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ক্রমাগত অনেক বেশি পরিপক্ক হয়ে উঠছেন তিনি।

কাজ করে চলেছেন একের পর এক সিনেমায়। যার মাধ্যমে আরো বেশি জনপ্রিয়তা পাচ্ছেন দর্শকদের মাঝে। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন ‘মৃগয়া’ ইউনিভার্সে যোগ দিতে চলেছেন। হয়তো অনেকেই জানেন এই সিনেমাটি একটি ক্রাইম-থ্রিলার সিনেমা। যেখানে রয়েছেন টলিউডের একগুচ্ছ তারকারা।

বিক্রম চ্যাটার্জি, ঋত্বিক চক্রবর্তী, সৌরভ দাস, অনির্বাণ চক্রবর্তীর পর এবার তাতে যোগ দেবেন অভিনেত্রী কৌশানী। অন্যদিকে ব্যক্তিগত জীবন দেখলে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন তিনি। যেখানে দেখা যায় গঙ্গার বুকে নৌকাবিলাসে বেরিয়েছিলেন প্রেমিক বনি সেনগুপ্তের সাথে। আপাতত অপেক্ষা, কবে তারা বিয়ের পিঁড়িতে বসেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক